নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর
অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ এলাকায় পাল্টাপাল্টি মিছিল ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এ উত্তেজনা সৃষ্টি হয়। সংঘর্ষে তিনজন আহত এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে দুমকি নতুন বাজারের মামুন মার্কেট এলাকা থেকে নতুন কমিটিতে পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা নতুন কমিটি বাতিলসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
অন্যদিকে, নতুন কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা লেবুখালীর পাগলার মোড় এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে আসেন। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এবং উভয় পক্ষের মিছিল আটকে দেয়।
একপর্যায়ে পদবঞ্চিত নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে নতুন কমিটির নেতাকর্মীদের দিকে ধাওয়া দিলে তারা পিছু হটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নতুন কমিটিতে পদ পাওয়া পক্ষের তিনজন আহত হন এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি। পরে তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বিক্ষোভে অংশ নেওয়া দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার বলেন, গুরুত্বপূর্ণ একটি উপজেলার যুবদলের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, নতুন কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা চত্বর এলাকায় অবস্থিত ‘দ্য বিরতি সেন্টার’ নামের একটি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। এছাড়া রুবেল নামের আরেক নেতাও বিগত সময়ে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি বলে দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে নতুন কমিটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “আজ দুমকিতে দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষ কর্মসূচি পালনকালে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দিলে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের আহত হওয়ার খবর আমরা পাইনি।”
এদিকে, সংঘর্ষের পর উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন