ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ: ২৯ সদস্যের নতুন কমিটি গঠন

​মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি এবং "খেলাধুলায় বাড়ে বল, সুন্দর সমাজ গড়ি"—এই মূল স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় এক প্রাণবন্ত মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদকের কড়াল থাবা থেকে রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ইটাকুমারী ইউনিয়নের ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’ এ ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেয়।

​শনিবার বিকেলে ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ নেন। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

​র‍্যালি শেষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় এলাকার ‘বিবাহিত একাদশ’ ও ‘অবিবাহিত একাদশ’। টানটান উত্তেজনার ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দেখতে স্থানীয় শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে উপভোগ করেন।

​খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আলমগীর হোসেন। সাধারণ সম্পাদক এবং ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কমিটির প্রধান উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম (ডালেজ)।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় নিয়মিত খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তব্য শেষে তিনি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আলমগীর হোসেনকে সভাপতি ও মোঃ আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’র ২৯ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আইয়ুব হোসেন, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য মাহবুব রহমান, আব্দুল মজিদ মিয়া ও হাবিবুর রহমান সুজন। এছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যাংকার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন কমিটির সহ-সভাপতি মোঃ হাচ্ছান সরকার, সহকারী সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রেজওয়ান মিয়া, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ মন্নাফ হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন (সাগর) ও পুনর্বাসন সম্পাদক মোঃ আরিফুল ইসলামসহ অন্য সদস্যরা। সভা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ: ২৯ সদস্যের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ