ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

আইজিপি কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ

রেঞ্জ দল গঠনের দৌড়ে পিরোজপুরকে হারিয়ে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পটুয়াখালী জেলা পুলিশ

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় বরিশাল রেঞ্জের প্রতিনিধিত্বকারী দল গঠনের লক্ষ্যে আয়োজিত ‘আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে পটুয়াখালী জেলা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটে পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে পিরোজপুর জেলা পুলিশ দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পটুয়াখালী জেলা পুলিশ। ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে পটুয়াখালী জেলা পুলিশ একাধিকবার গোলের সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পটুয়াখালী। অন্যদিকে, লড়াই করেও শিরোপা থেকে বঞ্চিত হয়ে রানার্সআপ হয় পিরোজপুর জেলা পুলিশ।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বরিশাল রেঞ্জের রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পটুয়াখালী জেলা পুলিশের খেলোয়াড় ‘সুপ্ত মেট’ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরো প্রতিযোগিতায় তিনি মোট ৭টি গোল করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

উল্লেখ্য, বরিশাল রেঞ্জের ছয়টি জেলা পুলিশ দল এবং রেঞ্জ রিজার্ভ পুলিশের একটি দলসহ মোট সাতটি দল এবারের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। টুর্নামেন্টে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে আসন্ন বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর জন্য বরিশাল রেঞ্জ দল গঠন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রেঞ্জ দল গঠনের দৌড়ে পিরোজপুরকে হারিয়ে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পটুয়াখালী জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ