ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে  ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার মামলায় মো. শামীম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা মো. সোহরাব হোসেনের ছেলে শামীম হোসেন (৩৫) কে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণার মাধ্যমে সাজা প্রদান করেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন জানান, ২০২০ সালে গলাচিপা থেকে শামীম হোসেনকে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/বি ধারায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের এজাহারকারী এসআই নজরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শামীম হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ