ডেইলি বাংল সংবাদ

আর্কাইভ দেখুন

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল ময়মনসিংহ প্রতিনিধি :-  ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা, ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আগামীকাল মঙ্গলবার (১২ মে, ২০২৬) বেলা ১১ ঘটিকায় সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নে শুভ আগমন করবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো ইউনিয়ন জুড়ে বর্তমানে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।​আগামীকালের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অষ্টধার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তারেক হাসান মুক্তা, বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি নেতা এ এইচ এম মাজহারুল আজাদ বুলবুল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আগামীকাল সকালে সংসদ সদস্য মহোদয়কে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেবেন।​বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আগামীকাল দুটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুঠুরাকান্দায় ‘বিনা ধান-২৫’ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে ‘মাঠ দিবস’ এবং অষ্টধারে ‘বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত পরিচিতি ও উৎপাদন কলাকৌশল’ বিষয়ক ‘কৃষক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করবেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।​বিনা’র মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের কৃষক প্রতিনিধি এ কে এম আনিছুজ্জামান, বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল এবং এসআরএবি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।​স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, জনগণের প্রিয় অভিভাবকের আগমনে অষ্টধারের প্রতিটি ওয়ার্ড আজ থেকেই উজ্জীবিত। তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে পুরো এলাকা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে আগামীকাল সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই সফরের মাধ্যমে অত্র অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন।


মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনমোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।রোববার (১০ মে) দিবাগত রাত ৯টা ৩০ মিনিটে মণিকা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম সানাউদ্দিন আহম্মদের পুত্র এবং গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান (মামুন)-এর মামা। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সোমবার (১১ মে) বিকাল ২টা ৩০ মিনিটে মণিকা পূর্বপাড় ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাওনিল নাহার এবং মদন থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন।পরে তাঁকে মণিকা পূর্বপাড় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান গতকাল দুপুরে রংপুরে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন।পারিবারিক সূত্রে জানা যায় তিনি কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করেছিলেন তখন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অত্র ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ। এলাকাবাসী জানায় তিনি অত্যন্ত  নম্র ভদ্র মানুষ এবং সাধারণভাবে জীবন যাপন করতেন। পারিবারিকভাবে উনি দুই ছেলে তিন মেয়ের রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে বকুল সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তার বাবার জানাযা নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়ে। মরহুমের জানাজার নামাজ সকাল ১১ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে,জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।


উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো ট্রফি, মেডেল ও সনদপত্রমোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নেত্রকোণায় জেলা পর্যায়ের “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের মাননীয় সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান অ্যাডভোকেট, নেত্রকোণা পৌর প্রশাসক ও জেলা কার্যালয়ের ডিডিএলজি মোঃ আরিফুল ইসলাম সরদার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ বিভাগ) মুনমুন জাহান এবং জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। এছাড়াও বিএনপি’র নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় বালক বিভাগে নেত্রকোণা পৌরসভা চ্যাম্পিয়ন এবং পূর্বধলা উপজেলা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন এবং আটপাড়া উপজেলা রানার্সআপ হয়।ব্যক্তিগত নৈপুণ্যে বালক বিভাগে “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন আপন দুই ভাই তাওহীদ ও তামজিদ। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন তাওহীদ। তিনি ৬৮ রান ও ৫ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। বালিকা বিভাগে “ম্যান অব দ্য ম্যাচ” হন তৃষা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হন তিনি। তৃষা ৭২ রান ও ১৩ উইকেট নিয়ে সবার নজর কাড়েন।পরে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানেরনিজস্ব প্রতিবেদক :- বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘এশিয়াপোস্ট’।সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এশিয়াপোস্ট কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এশিয়াপোস্ট-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান সংবাদমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও এশিয়াপোস্ট-এর আগমন নিয়ে এক তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “মিথ্যার সাথে সত্যের, অন্যায়ের সাথে ন্যায়ের এবং স্বৈরতন্ত্রের সাথে গণতন্ত্রের যে লড়াই চলছে, তা আমাদের অব্যাহত রাখতে হবে।”গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে প্রফেসর ড. মিজান দুঃখ প্রকাশ করে বলেন, “এই মহতী সংগ্রামে জনগণ সমাজের যে দর্পণ অর্থাৎ মিডিয়ায় প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন দেখে সিদ্ধান্ত নেয়, আজ সেই দর্পণে বড় বড় কালো দাগ পড়েছে। ফলে প্রকাশিত সংবাদ বা প্রতিবেদনের উপর সাধারণ মানুষ আর পুরোপুরি আস্থা রাখতে পারছে না।”বর্তমান সংকটময় পরিস্থিতিতে এশিয়াপোস্ট এক নতুন আশার আলো নিয়ে হাজির হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এমন এক ধূসর পরিস্থিতিতে একটি চকচকে দর্পণ নিয়ে, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের সুদৃঢ় প্রত্যয় বুকে ধারণ করে আমাদের মাঝে হাজির হয়েছে এশিয়াপোস্ট। আজকের এই আনুষ্ঠানিক যাত্রার শুভক্ষণে আমি এশিয়াপোস্ট-কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি গভীর বিশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করছি যে, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এশিয়াপোস্ট সম্পূর্ণ সফল ও সক্ষম হবে, ইনশাল্লাহ।”অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি মেনে এশিয়াপোস্ট দেশের গণমাধ্যম জগতে এক ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আনবে।


মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহতমোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার : মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া- শ্রীনদী আঞ্চলিক সড়কের  আলমমীরের কান্দিতে  দ্রুতগতির একটি  মোটরসাইকেলের ধাক্কায় মস্তফা বেপারী   (৭৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার  (১১মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে শির খাড়া -শ্রীনদী আঞ্চলিক ড়কের আলমমীরের কান্দি মুন্সিবাড়ি  সামনে  দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা বেপারী আলমমীরের কান্দির মৃত্যু আজিমউদ্দিন বেপারী ছেলে ।  এলাকাবাসীর  দাবি করেন  সড়কের দুই পাশে ইট, বালু, ইটেরখোয়া,  রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে  বলে একাধিক ব্যক্তি জানিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার   ৬টা ৩০ মিনিটের   দিকে শিরখাড়া - শ্রীনদী আঞ্চলিক ড়কের আলমমীরের কান্দি  এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন মস্তফা বেপারী । এ সময় পেছন থেকে একটি দ্রুতগামীর মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে মোস্তফা বেপারী  মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন ।শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের  আইসি  সাজেদুল ইসলাম  বলেন, মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহতের ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার  করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য মাদারীপুর  মর্গে প্রেরণ করা হয়েছে।


পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপারপঞ্চগড় প্রতিনিধি: শাহিনুর রহমান :-আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফের ওরসকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী থানাধীন মাজার শরীফ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান।সোমবার (১১ মে ২০২৬) মাজার শরীফ পরিদর্শনকালে তিনি ওরসকে ঘিরে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মাজার এলাকায় নিরাপত্তা জোরদারে ওয়াচ টাওয়ার স্থাপন, সাদা পোশাকে পুলিশের তৎপরতা বৃদ্ধি এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে মাজার শরীফ পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি ওরস অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানসহ মেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।


নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।আজ ১০ই মে সোমবার, পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে প্রথম দফার বৈঠক করলেন।, বৈঠকের আগে গান অফ স্যালুট দিয়ে তাকে সম্বর্ধনা জানান। এবং হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। আজ মন্ত্রিসভায় পাঁচজন ক্যাবিনেট কে নিয়ে প্রথম বৈঠক করলেন, ওইটাকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া, নিশীথ পরামানিক। বৈঠকের প্রথমেই প্রশাসন থেকে শুরু করে দপ্তরের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠক শুরুর সাথে সাথে উন্নয়নের ঝড় তুললেন, প্রথমেই তিনি জানিয়ে দেন অন্নপূর্ণা প্রকল্প পয়লা জুন থেকেই চালু হচ্ছে, তিনি বলেন কোন প্রকল্পই বাদ যাবে না, দশ বছর আগের বা 15 বছর আগের ও যদি প্রকল্প থাকে সেগুলোও চালু থাকবে, এছাড়াও তিনি সীমান্ত সুরক্ষার জন্য জমির ট্রান্সফার প্রক্রিয়া অনুমোদন দিলেন , ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করে দিতে হবে। আর কোন চোরা পথে কিছু করা যাবে না, এছাড়াও বলেন বাকি সমস্ত কিছু আলোচনা হবে পরের সোমবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কাঠের সহিত পশ্চিমবঙ্গের আয়ুষ্মান কার্ডও যোগ করে দিলেন। শুধু তাই নয়, মহিলাদের আরও সুযোগ এনে দিলেন সরকারি বাসে কোন ভাড়া লাগবে না সমস্ত ফ্রি। তিনি আরো বলেন  বিজেপি করতে গিয়ে যে ৩২০ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার গুলির দায়িত্ব আমাদের। নির্বাচনী প্রচারে যাহা যাহা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি আস্তে আস্তে চালু করলেন।। ৬টি সিদ্ধান্ত তিনি নিয়েছেন।তিনি আরো পরিষ্কারভাবে জানিয়ে দেন, সকল মৃত ব্যক্তির নামে অন্নপূর্ণা কার্ড রয়েছে তাহারা কোনরকম সুযোগ-সুবিধা পাবেন না। এছাড়াও বলেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল সরকার যে সকল স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছিল সেগুলি বাইরের দেশে প্রযোজ্য ছিল না, এমন কি বেশ বড় কিছু হসপিটালেও প্রযোজ্য ছিল এই কার্ড, সাধারণ মানুষ সেই সকল হসপিটালে চিকিৎসা পেত না। কিন্তু আমাদের আয়ুষ্মান  কার্ডের মধ্য দিয়ে সমস্ত সুযোগ সুবিধা পাবে , এমন কি বাইরের দেশেও চিকিৎসা করাতে পারবে। তাই নয় কোন জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। এর সাথে সাথে থাকছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ফসল বীমা যোজনা, স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া, বিশ্ব কর্মা প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, উজালা যোজনা প্রভৃতি। এই প্রকল্পগুলির টাকা সরাসরি  ব্যাংকের মাধ্যমে ঢুকবে। তিনি সমস্ত ঘোষণা সাথে সাথে মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জানালেন, তিনি বলেন মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাহারা মানুষের সামনে এগুলি তুলে ধরার চেষ্টা করেন, আমি মিডিয়া বন্ধুদের কাছে কৃতজ্ঞ, মিডিয়ার প্রচারের মাধ্যমে সমস্ত কিছু বার্তা পৌঁছায়। আগামীকাল তিনি প্রশাসনিক বৈঠক ও ছেড়েছিলেন উচ্চ পর্যায়ের অফিসারদের নিয়ে, মন্ত্রিত্ব পাওয়ার সাথে সাথে তিনি একটু সময় নষ্ট করতে চাননি। তাই সপ্তাহের প্রথম দিনেই উন্নয়নের ঝড় তুললেন। সাধারণ মানুষ ও দেশবাসী ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে। 


উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।  চট্টগ্রাম পটিয়া উপজেলার যুবদল এর সদস্য সচিব,চাকতাই খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ি ও উদীয়মান মানবিক সমাজসেবক অহিদুল আলম চৌধুরী পিবলুকে জড়িয়ে একটি "চট্টগ্রাম প্রতিদিন " নামের একটা অনলাইন পত্রিকায় কন্টেইন ভিডিও বার্তায় মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দায় প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ সভাও বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়া।আজ ১১মে-২৬ সোমবার  পটিয়া উপজেলা যুবদল এর তৃণমূল নেতাকর্মীরা এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।  এছাড়াও চট্টগ্রাম প্রতিদিন নামের একটা অনলাইন পত্রিকা অহিদুল আলম চৌধুরী পিপলুর বিরুদ্ধে এই সংবাদ প্রচারের পর থেকে সারাদিন আজ  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা এই সংবাদকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত উল্লেখ করে বলেন-বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও বিশিষ্ট মানবিক সেবক পটিয়া উপজেলার যুবদল এর সদস্য সচিব ওয়াহিদু আলম চৌধুরী পিবলু। তিনি কখনো অন্যায় করেনি, তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং কমলমুন্সির হাট বাজার নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ সরকারের আমলের গুঁটি কয়েকজন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নেতারা তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যা প্রগন্ডা ছড়াচ্ছেন। এবং যুবদলের নেতৃবৃন্দরা অপ-প্রচার থেকে বিরত থাকার জন্য ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগকে অনুরোধ জানিয়েছেন। অন্যাতাই এর দাঁত ভাঙা জবাব দেবে জাতীয়তাবাদী যুবদল পটিয়া উপজেলার তৃণমূল এর নেতাকর্মীরা। নেতৃবৃন্দরা ফেসবুক পোস্টে আরোও উল্লেখ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক ও সংসদ সদস্য পটিয়ার জননন্দিত নেতা এনামুল হক এনাম এমপি’র বিশ্বস্ত আপনজন পটিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব ও আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ও চাকতাই খাতুনগঞ্জ স্বনামধন্য ব্যাবসায়ী অহিদুল আলম চৌধুরী পিবলু’র বিরুদ্ধে বিভিন্ন ধরণের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ দালালদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি নয়তো নয়তো মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে নয়,পটিয়া উপজেলা পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ এটা জবাব রাজনৈতিক ভাবে রাজপথেই দিতে প্রস্তুত রয়েছে।


ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভহোসাইন আহমেদ পারভেজ, স্টাফ রিপোর্টার, হাটহাজারী,চট্টগ্রাম :*    আজ ১১ই মে বা'দ আসর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আহবানে, মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে, উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মুসলিম সংখ্যালঘুদের কে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন পরবর্তী ভারতে সংগঠিত সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে পরিচালিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। তিনি আরো বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বাহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যই মুসলমানদের হামলার প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন,নির্বাচনে জেতার পর ঐ বিজেপি নেতা বলছে তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি।যা মুসলিমবিরোধী মনোভাব উস্কে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই,ভারতের মুসলমানদের উপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাতে হবে। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী জুমাবার চট্টগ্রাম মহানগরে  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি এবং এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী  কাসেমী বলেন,প্রতিবেশী দেশে মুসলমানদের উপর সংঘটিত নির্যাতনের বিষয়ে নীরব থাকা উচিত নয়।  দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মীর মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘ভারতে নির্বাচনকে কেন্দ্র করে কিছু মুসলিমকে “বাংলাদেশি” তকমা দিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর ষড়যন্ত্র চলছে।আরেকটি রোহিঙ্গা সংকট সৃষ্টির আগেই আমরা নির্বাচিত সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ বাংলাদেশের রাজনীতিতে তারাই ক্ষমতায় থাকবে, যারা বাংলাদেশকে ও দেশের মানুষকে নিয়ে কথা বলবে, সীমান্ত হত্যা নিয়ে কথা বলবে এবং বিশ্বের যে প্রান্তেই মুসলিম ভাইয়েরা নির্যাতিত হোক না কেন, তাদের পক্ষে দাঁড়াবে। বাংলার মানুষ ভারতের চাপিয়ে দেওয়া কোনো রাজনীতি আর চায় নাঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সহসভাপতি, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মোঃ ঈসা, মাওলানা জয়নাল আবেদীন,উপজেলা যুগ্ম সম্পাদক, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন,জনাব মোরশেদ আলম, মাওলানা হাফেজ মহিউদ্দিন, জনাব আবু তাহের রাজিব, জনাব রাশেদ আলম, উপজেলা প্রচার সম্পাদক, মাওলানা মাসউদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম , মাওলানা ওবাইদুর রহমান, মাওলানা জাকারিয়া প্রমূখ।


ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১৭টি ড্রেজার বিকল

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১৭টি ড্রেজার বিকল

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১৭টি ড্রেজার বিকলময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১০ মে ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি ড্রেজার বিকল করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, জেলা পুলিশের সদস্যবৃন্দ এবং বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরা।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্রহ্মপুত্র নদের পরিবেশ ও নাব্যতা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নদী রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানানো হয়।


ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিতমাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা উদ্যোগে আজ ১১ মে পৌরসভা এলাকার বড় ইন্দারা মোড়ে অবস্থিত পৌর পার্কে এক বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে আয়োজিত এ গণজমায়েত দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এটিএম আজহারুল ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, জননেতা মো: নূরুল ইসলাম বুলবুল এমপি,  জননেতা ড. মিজানুর রহমান এমপিসহ আরো অনান্যরা।বক্তারা তাদের বক্তব্যে কুরআনের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তরুণ সমাজকে কুরআনের শিক্ষায় আলোকিত হওয়ার আহ্বান জানান। তারা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।এসময় বক্তারা ১৯৮৫ সালের ১১ মে সংঘটিত ঘটনায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


কবিতা: শান্তকাব্য   কবি: জান্নাতুল রহমান স্নেহা

কবিতা: শান্তকাব্য কবি: জান্নাতুল রহমান স্নেহা

কবিতা: শান্তকাব্য কবি: জান্নাতুল রহমান স্নেহা                           ফুলেশ্বরী নদীর তীরে ছিল এক ধাম কেউ জানে তবে তাহার কি নাম ‌?টিপ টিপ পায়ে বেড়ে ওঠা পথবজ্র যেটা ছিল একটু হিংস্রধিক ধিক মোমবাতির আলোয় টিকে থাকা এক মুক্ত রত্নচোখে ছিল, সুবিশাল প্রকৃতির  বিশাল যত্ন।কৃষ্ণচূড়ার ডাল সাজানোর আগেই সাঁজে তার মন বকুলের ব্যাক্ত করা বিষাদ থাকবে আর কতো ক্ষণ ।জবার রঙের থেকেও রাঙ্গা, সে যে রঙ্গনা ।বেলির সুবাস ও তার কাছে তুচ্ছ, তোমরা কি তা জানো না ! অমায়িক ব্যবহারে মহীয়সীর শ্রেষ্ঠ নারী,যাহার অতলে ,অনায়াসে যুদ্ধ দিব পারি ।তাহার মহিমায় রচিত অমূল্য শান্ত কাব্য ‌,যেথায় প্রকাশিত নারী রঙ্গন কমল সম্ভাব্য ।ইতিহাসের দলিলে তাদের দেখা কমই মিলে ,তবে শান্ত কাব্যের শিষ্যরা কি তাদের ভোলে ?মহাকাব্যের অতল থেকে উদভাসিত,এই কবিতা আপনার স্মরণে নিবেদিত ।শান্ত কাব্যের এক শীষ্য আমি অতি সামান্য, এই ছোট্ট তোফা শুধুই আপনার জন্য ।তাহার নাম কি এখনো অজানা, রঙ্গন কমল চন্দ্রপ্রভা চন্দ্রাবতী , সে যে  তামান্না ।


চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণমাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাক (এনজিও) তাদের নিজস্ব সদস্য ও এলাকার মানুষের মধ্যে ১৩০০পিস হাঁসের ছানা/ বাচ্চা বিতরণ করেছেন । ব্র্যাক মূলত দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো. এনামুল আহমেদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক মাধ্যম। হতদরিদ্র পরিবারের সদস্যরা এসব হাঁস পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সাথে এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়।


সাবেক শিক্ষকের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমির।

সাবেক শিক্ষকের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমির।

সাবেক শিক্ষকের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পবিত্রঝাড় চাইল্ড ড্রিম একাডেমির।রংপুরের পীরগাছা উপজেলার পবিত্রঝাড় এলাকায় অবস্থিত পবিত্র ঝাড় চাইল্ড ড্রিম একাডেমির বিরুদ্ধে সাবেক শিক্ষক মোঃ সোহেল রানার আনা বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক ও পরিচালনা সংশ্লিষ্টরা।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সোহেল রানা একসময় চাইল্ড ড্রিম একাডেমিতে শিক্ষকতা করতেন। পরবর্তীতে ব্যক্তিগত পরীক্ষার প্রস্তুতির কথা বলে তিনি নিজেই চাকরি ছেড়ে চলে যান। কিছুদিন পর পুনরায় প্রতিষ্ঠানে যোগদানের আগ্রহ প্রকাশ করলেও ততদিনে নতুন নিয়োগ সম্পন্ন হওয়ায় তাকে আর নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকেই তিনি প্রতিষ্ঠান, শিক্ষক ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়ে আসছেন বলে দাবি সংশ্লিষ্টদের।স্কুলের সহকারী শিক্ষক শামীমা বলেন, “প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই তিনি এসব মিথ্যা অভিযোগ করছেন। পুনরায় চাকরি না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি অপপ্রচারে নেমেছেন।”প্রধান শিক্ষক আবু হালিম বলেন, “সাবেক ওই শিক্ষককে পুনরায় নিয়োগ না দেওয়ার কারণেই তিনি আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিচ্ছেন। একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”তিনি আরও বলেন, “চাইল্ড ড্রিম একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন বলেন, “একটি কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্মান ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে। তবে সত্য গোপন থাকে না, প্রয়োজনে সব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে।”এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, ব্যক্তিগত বিরোধের জেরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানো দুঃখজনক। তারা যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন।


সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যুসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে গলায় লিচু আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে। স্থানীয় ও নিহতের নিহতের পরিবার এবং হাসপাতাল সূত্রে জানা গেছে , উপজেলার হাটবাড়ি গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া তার বাড়িতে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচু ইয়াসিনের গলায় আটকে যায়। এ সময় সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে নিহতের পিতা ও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাডি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । এ হয়য় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।   এ বিষয়টি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


পঞ্চগড়ে হিসাবের প্রশ্নে উত্তেজনা, চেয়ারম্যানকে মারতে গিয়ে নিজেই ঘেরাও সচিব

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

ছাতকের দুর্ধর্ষ হারুন গ্রেপ্তার র‍্যাবের জালে ফজল মিয়া হত্যার প্রধান আসামি ​

পুরোনো রাউটারকে বানিয়ে ফেলুন ওয়াই-ফাই এক্সটেন্ডার

হরিরামপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে ইউপি সদস্যসহ ২ জন গ্রেফতার।

২নং নরসিংপুর ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় তরুণ সমাজকর্মী মোঃ সুরমান হোসেন

নবীনগর সরকারি জায়গায় দোকান নির্মাণ নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ,চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ওসমানীনগরে বৃদ্ধের মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—রহস্য ঘনীভূত

বন্দর ধামগড় ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় বিএনপি নেতা---আমির হামজা

১০

বাংলা নববর্ষে চাঁপাইনবাবগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন প্রবাসী সাংবাদিক মোঃ হাসান আলী

জনপ্রিয় সব খবর

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া

১০

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

সর্বশেষ সব খবর

আর্কাইভ