ডেইলি বাংল সংবাদ

আর্কাইভ দেখুন

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানাওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:-  নেত্রকোণা বারহাট্টা উপজেলা নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা দেন  বারহাট্টা রায়পুর আলিফ ডেন্টাল কেয়ার  নামে। আগে ডাক্তার লিখে সাধারণ মানুষদের অপচিকিৎসা দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার নেত্রকোণা বারহাট্টা রায়পুর ফকিরের বাজার এলাকায় আলিফ ডেন্টাল কেয়ার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল  ইসলাম।সহকারী কমিশনার (ভূমি)  ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল  ইসলাম বলেন: নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁত এর চিকিৎসা পরিচালনা করার অপরাধে ০১জন ব্যক্তিকে আলিফ ডেন্টাল কেয়ার কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায়  ২৫,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া চেম্বার ও কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। দাঁত চিকিৎসক হিসেবে পরিচয় দিতে গেলে বিডিএস ডিগ্রীর সনদ থাকতে হবে। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসক হতে হবে। যোগ্যতা না থাকলেও তারা বছরের পর বছর ধরে বারহাট্টা উপজেলা রায়পুর ফকিরের বাজার  সু-সজ্জিত চেম্বার ও ডেন্টাল ইউনিট খুলে বিভিন্ন ভুয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছিলেন।তিনি জানান: আজ ভ্রাম্যমাণ আদালতে আলিফ ডেন্টাল কেয়ার ভুয়া চিকিৎসক মাহমুদুল হাসান শাহীন ২৫ হাজার টাকা  জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণমোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিকেডিএ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার জাহাঙ্গীরপুরে অবস্থিত লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেন প্রাঙ্গণে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনের পরিচালক শুভাশীষ বৈশ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ভূঁইয়া, সহকারী শিক্ষক নয়ন গোস্বামী, ঝুমা সরকার, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান রাতুল ও মো. আল মামুনসহ অন্যান্য শিক্ষক।অনুষ্ঠানে জানানো হয়, লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেন থেকে ১১৪ জন শিক্ষার্থী বিকেডিএ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবোধের ওপর গুরুত্বারোপ করেন তারা।এ সময় একটি আলোকিত ও সচেতন সমাজ গঠনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়। সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা।পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।


নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রীমোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার কাপাসকাটিয়া ব্লকের কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি তথ্য অনুযায়ী, তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।অনুষ্ঠানে দুর্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তারসহ গণমাধ্যমকর্মীরা।অনুষ্ঠানে ১ হাজার ৪৬ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়।


শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।শেরপুর প্রতিনিধি:- ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’-এমন শ্লোগানে ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে। এ উপলক্ষে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহীন শিক্ষা পরিবারের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আহŸায়ক  আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক মলয় চাকী, শিক্ষক আবু তারেক, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির, চ্যানেল আইর শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ। এসময় মানবাধিকার কর্মী নাজমুল হোসাইন, যুব সংগঠক শুভংকর সাহা, সাংবাদিক শান্ত রায় সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমি, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতরা চ্যানেল আই’র সংবাদ সহ বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান এবং সৃজনশীল কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান। এর আগে  এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যোদদান করেন।


কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসনইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি:- যশোরের কেশবপুরে ঘেরের পানি আটকে দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতার অভিযোগে একটি ঘেরের বেড়ি কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের দাবি, পানি আটকে রাখায় বাড়িঘরে পানি ওঠার পাশাপাশি প্রায় ৩ হাজার বিঘা জমির আমন ধান ও আগামী মৌসুমের সরিষা চাষ অনিশ্চয়তার মুখে পড়েছে।স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগ, সাতক্ষীরার তালা উপজেলার শিরাশুনি গ্রামের মো. আবু বক্কার মোলঙ্গীর ছেলে আতিয়ার মোলঙ্গী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘেরের পানি আটকে রেখেছিলেন। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা।অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। পরে জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের জন্য ঘেরের বেড়ি কেটে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া কেশবপুর থানা পুলিশের সদস্য, আনসার-ভিডিপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।ঘেরের বেড়ি কেটে দেওয়ার পর স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁদের আশা, পানি দ্রুত নেমে গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমিতে আবারও স্বাভাবিকভাবে চাষাবাদ করা সম্ভব হবে।এদিকে, ঘের পরিচালনার কারণে যাতে জনবসতি ও কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে বিষয়ে ঘেরমালিকদের সতর্ক করেছে প্রশাসন। স্থানীয়দের ভাষ্য, জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বসতবাড়ি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক রাখা এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে যাতে ঘেরের পানি আটকে একই এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।


পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা।

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।মো. আরফান আলী:- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পীরগঞ্জ  থানা ও  পুলিশের প্রশাসনের  উদ্যোগে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) পীরগঞ্জ পৌর মিলনায়তনে পীরগঞ্জ  থানায় আয়োজিত এ সভায় উপজেলার দশটি  ইউনিয়ন ও একটি পৌরসভায়  পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন।সভায় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেণ আগত  প্রতিনিধিরা।পুলিশের পক্ষ থেকে দীর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করা হয়।উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল হোসেন প্রামাণিক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার, সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সার্কেল (এএসপি) আব্দুল হাই সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান  জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা তারিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত,) উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাহমুদ, পূজা উদযাপন কমিটি ফ্রন্ট সভাপতি তপন কুমার রায়, সা. সম্পাদক পলাশ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ পীরগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনসুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউপির পুরান বাশঁতলা গ্রামে অসহায় মোস্তাফা গাজীর সহধর্মিনী সূর্যবান বিবিসহ তাদের তিনবোনকে পৈত্তিক রেকডীয় সাড়ে ৮ কেদার আমন রকম ভূমি থেকে বঞ্চিত করতে তার আপন ভাইদ্বয় ও স্থানীয় জামালবাহিনী গংরা হুমকি ও মারধোর করে জোরপূর্বক স্ট্রাম্পে টিপসই স্বাক্ষর নেয়ার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুরান বাশঁতলা গ্রামের রাস্তায় মোস্তাফা গাজী ও তার স্বজনদের উদ্যোগে স্থানীয় আলমখালী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নির্যাতিত লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় বক্তব্যে রাখেন ভূক্তভাগী মোস্তফা গাজী,এরশাদ আলী,সূর্যবান বিবি,নুর জাহান বেগম,আমেনা খাতুন,আব্দুল মনাফ,লোকমান হেকিম,মনফর আলী,শফিক মিয়া,সুরজ,মোহাম্মদ ইয়াহিয়া,সিরাজুল ইসলাম সুরুজ মিয়া ও মঈনুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন,চলতি বছরের গত ২৮আগষ্ট মোস্তফা গাজীর সহধর্মিনী সূর্যবান(৪৪)ও তার দুইবোনকে পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তার ভাইদ্বয়রা মারধোর  হুমকি দামকি ও অস্ত্রের মুখে ৬টা নন জুডিশিয়াল স্ট্রাম্পে টিপছাপ নেন তার আপন ভাই নুরুল ইসলাম,আব্দুল জলিল,জুনাইদ মিয়া ঝর্ণা বেগম ও আব্দুল কাইয়ূমের ছেলে ভূমিখেকো জামাল মিয়াগংরা। এই ঘটনায় সূর্যবান বিবি বাদি হয়ে গত ২৬ই সেপ্টেম্ব নামাংঙ্কিত তার ভাইদ্বয় ভাবী ঝর্ণা বেগম ও ভূমিখেকো জামাল ব্যাক্তিদ্বয়কে আসামীকে করে আমল গ্রহনকারী জুডিশিয়ার ম্যাজিস্ট্র্ েআদালত দোয়ারাবাজার জোনে একটি মামলা দায়ের করেন, যার সি আর মামলা নং-৩৯৪/২৬ইং। মামলার অভিযোগে জানা যায়, অহসায় মোস্তফা গাজীর সহধর্মিনী সূর্যবান বিবি,তার বোন নুর জাহান বেগম,রুকিয়া বেগম ও তিনভাই তাদের পিতা আনছর আলীর জীবদ্দশায় বাশঁতলা মৌজার জে এল নং-২ খতিয়ান নং ২৭ এবং ৮০১,৮০২. ও ৮০৩ দাগের ১১ কেদার আমন রকম ভূমির রেজিস্ট্রার দলিল-৭০৪৪-৭৯ নিম্ন তপশীল বর্ণিত ভূমি খরিদা সূত্রে ভোগদখলে থাকা অবস্থায় তাদের পিতা আনছর আলী মুত্যু বরণ করেন। এরপর থেকেই চলতি বছরের ২৮ আগষ্ট এই তিনবোনকে তাদের পিতার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তাদেরকে একটি দোকানে দাড়াঁলো অস্ত্র নিয়ে সাড়ে ৪ কেদার আমন রকম ভূমি থেকে অধিকার বঞ্চিত করতে স্ট্রাম্পে টিপছাব নেন এবং বাকি জমিটুকুর অধিকার থেকে তিনবোনকে বঞ্চিত করতে বিভিন্নভাবে প্রাননাশের হুমকি হামলা মামলা করে তাদের হয়রানি করা হচ্ছে বলে মানববন্ধনে তারা অভিযোগ করেন। এদিকে সূর্যবান বিবির স্বামী মোস্তফা গাজী প্রতিবাদ করায় তাকেও গলায় গামছা পেছিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তারা সরকার ও প্রশাসনের নিকট দাবি জানাচ্ছেন অবিলম্বে এইসব নামাংঙ্কিত ভূমিদস্যুদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।


দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ০১/১০/২০২৬ বৃহস্পতিবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ''প্রবীণদের  দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (০১লা অক্টোবর,২০২৬) বেলা ১১:০০ টার সময় দর্শনা পুরাতন বাজারে ,পৌর প্রবীণ কমিটির কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু  করা হয়। র‌্যালি শেষে পুরাতন বাজার কার্যালয় এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি হাজী মো: ফজলুল হক।হাজী মোঃ ফজলুল হকের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন। দর্শনা পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজী মো: আকমত আলী, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার হাজী মোখলেসুর রহমান টিপু তরফদার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক  মাহবুব- উল ইসলাম খোকন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়েভ  ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী  মোঃ কামরুজ্জামান যুদ্ধ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবীণ নেতৃবৃন্দ।  সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও প্রবীণদের সাথে নিয়ে দিবসের আনন্দ ভাগাভাগি করতে একটি কেক কাটা হয়। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার রক্ষা এবং সমাজের মূলধারায় প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাব লাভলী ইয়াসমিন প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্থানীয় কমিটিকে একযোগে কাজ করার আহ্বান জানান।


নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার  আলু চাষিরা

নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার আলু চাষিরা

নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার  আলু চাষিরাআশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি:- বাজারে নতুন আলুর চড়া দামের প্রত্যাশায় জলঢাকায়  আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শীতের আগেই নতুন আলু বাজারে তুলে ভালো দাম পাওয়ার আশায় আমন ধান কাটার পরপরই উঁচু জমিতে আলু রোপণ শুরু করেছেন তারা।গত মৌসুমে আলুর দাম কম থাকায় অনেক কৃষককে লোকসান গুনতে হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার অনুকূল আবহাওয়া, তুলনামূলক কম বীজের দাম এবং সারের স্বাভাবিক সরবরাহকে কাজে লাগিয়ে আগেভাগেই মাঠে নেমেছেন কৃষকেরা।কাঠালি ইউনিয়নে দীর্ঘদিন ধরেই আগাম আলু চাষের জন্য পরিচিত। এ অঞ্চলের কৃষকেরা শীতের আগেই আলু বাজারে তুলে তুলনামূলক বেশি দামে বিক্রির চেষ্টা করেন। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগাম আলু প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে।স্থানীয়ভাবে জনপ্রিয় ‘সেভেন’ জাতের আলু রোপণের ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই তোলা যায়। বাজারে নতুন আলুর চাহিদা ও দাম তুলনামূলক বেশি থাকায় আগাম আলু চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার মিরগঞ্জ শিমুলবাড়ী ধর্মপাল গোলনা গুর মুন্ডা  বিভিন্ন ইউনিয়নের মাঠে আগাম আমন ধান কাটার পরপরই জমি প্রস্তুত করে আলু রোপণ করছেন কৃষকেরা। কেউ ইতোমধ্যে আলু রোপণ শেষ করেছেন, আবার কেউ জমি প্রস্তুতের কাজ করছেন। এতে মাঠে বেড়েছে কৃষক ও কৃষিশ্রমিকদের ব্যস্ততা। পাশাপাশি বেড়েছে শ্রমিকের চাহিদা ও মজুরিও।মীরগঞ্জো ইউনিয়নের পূর্ব শিমুল বাড়ি গ্রামের কৃষক জামনুর  ইসলাম বলেন, এবার তিনি ৫০ শতাংশ জমিতে আগাম আলু রোপণ করছেন। জমি ইজারা, হালচাষ, শ্রমিক ও কৃষি উপকরণসহ আলু তোলা পর্যন্ত প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা খরচ হতে পারে। বাজারদর ভালো থাকলে প্রতি কেজি আলু ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।একই এলাকার কৃষক আইজুল  ইসলাম বলেন, গত বছর বিঘাপ্রতি বেশ লোকসান হয়েছে। এবার সেই লোকসানের ক্ষতি পুষিয়ে নিতে আগাম আলু চাষ করছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন ও চড়া দাম পাওয়ার আশা করছেন তিনি।শিমুলবাড়ি ইউনিয়নের কৃষক কামনি রায় বলেন, প্রতি বছরই জলঢাকা  উপজেলায় আগাম আলু চাষ হয়। এবার তিনি দুই বিঘা জমিতে আলু রোপণ করেছেন। হিমাগার থেকে আলু এনে বীজ হিসেবে ব্যবহার করেছেন। এতে খরচ কিছুটা বেশি হয়েছে। তবে ভালো দাম পেলে লাভ হবে বলে আশা করছেন তিনি। বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে জলঢাকা  উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা ভালো বাজারদর পেয়ে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।


গাইবান্ধায় শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা, প্রবেশ টিকিট ২০ টাকা

গাইবান্ধায় শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা, প্রবেশ টিকিট ২০ টাকা

গাইবান্ধায় শুরু হলো শিল্প ও বাণিজ্য মেলা, প্রবেশ টিকিট ২০ টাকামোঃ রিয়ায এলাহী রাজন গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা’। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলায় প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।মেলার প্রবেশপথসহ পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজসজ্জা ও রঙিন বেলুনে। মেলায় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন।মেলায় পোশাক, প্রসাধনী, গৃহস্থালি সামগ্রী, শিশুদের খেলনা ও বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যের স্টল রয়েছে। পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, এ ধরনের মেলার মাধ্যমে স্থানীয় পণ্য ও ব্যবসার প্রসারের পাশাপাশি নতুন ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়। অন্যদিকে দর্শনার্থীরাও একই স্থানে বিভিন্ন ধরনের পণ্য দেখা ও কেনাকাটার সুযোগ পাচ্ছেন।মেলাকে ঘিরে গাইবান্ধা শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের প্রত্যাশা, মেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হলে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থী—সব পক্ষই উপকৃত হবেন।


আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আল্লাহর কাছে প্রিয় যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে জেনে নিন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহতায়ালার কাছে সবচেয়ে প্রিয় আমলসমূহ কী কী?উত্তরে তিনি বলেন, আল্লাহতায়ালার কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমলের অন্যতম- ১. সময়মতো নামাজ আদায় করা।ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি অনুরূপ আরেকটি আল্লাহর প্রিয় আমল জানতে চাইলে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বললেন- ২. মাতা-পিতার সঙ্গে সদাচরণ করা। সাহাবি বলেন, আমি আরও একটি প্রিয় আমল বলার জন্য অনুরোধ করলাম। তিনি বলেন- ৩. আল্লাহর পথে সংগ্রাম করা। -সহিহ বোখারি ও মুসলিমনবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জবান থেকে উচ্চারিত প্রতিটি কথা, তার জীবনের প্রতিটি কাজ ও আমল এবং কোনো কাজে তার মতামত ও সমর্থনকে হাদিস ও সুন্নাহর মধ্যে শামিল করা হয়েছে। হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নেক আমল সম্পর্কে বলেছেন তার ব্যাখ্যায় ইসলামি স্কলাররা বলেন, বান্দার সবচে’ গুরুত্বপূর্ণ ও নেক আমল সম্পর্কে জানতে চাইলে হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ৩টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে অবহিত করেন। মানুষের উচিৎ এসব আমল সম্পর্কে অবহিত তা পালনে মনোযোগী হওয়া। ১। সময়মতো নামাজ আদায় করা: নামাজ’ হচ্ছে ঈমানের পর আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। যে বিষয়ে কোরআনে কারিমে প্রায় ৮৩ বারের বেশি তাগাদা রয়েছে। অথচ কোরআনে কোনো বিষয়ে একবার নির্দেশ এলে তা ফরজ হয়ে যায়।নামাজ সম্পর্কে আল্লাহতায়ালা সকল নবীকে নির্দেশ দিয়েছেন। প্রত্যেক যুগের সব উম্মতের জন্য নামাজের বিধান ছিলো। মুমিন-মুসলমানদের জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ আমল হলো- একনিষ্ঠ ও বিনয়ের সঙ্গে নামাজ আদায় করা। কোরআনে কারিমে বলা হয়েছে, নিশ্চয়ই সে সব মুমিন সফল হবে, যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। সূরা মুমিনুন: ১-২যারা নামাজের বিষয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, তাদের জন্য পরবর্তী বিষয় সহজ হবে। বর্ণিত হাদিসের মাধ্যমেও স্পষ্ট যে, সমস্ত ইবাদতের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ।ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরককারী বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন। ২। মাতাপিতার সঙ্গে সদাচরণ করা: দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তা হলো-'মাতাপিতার সঙ্গে সদাচরণ করা। সন্তানের জন্য তার নিজ মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করা সবচে’ বেশি গুরুত্বপূর্ণ ও পুণ্যময় আমল। এ বিষয়ে কোরআনে কারিমের একাধিক স্থানে তাকিদের সঙ্গে বর্ণনা রয়েছে।ইসলামি শরিয়তের পরিভাষায় মা-বাবার সঙ্গে সদাচরণ ফরজের অন্তর্ভুক্ত। যা অমান্য করা কবিরা গোনাহ। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর ফয়সালা এই যে, তিনি ছাড়া আর কারও দাসত্ব করা যাবে না এবং তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, তাদের দু’জন বা একজন যখন বার্ধক্যে পৌঁছে যায়; তবে তোমাদের আচরণের কারণে তারা যেন উহ্ না বলে, তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলবে না বরং তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে।’ –সূরা বনী ইসরাইল: ২৩জীবনের কঠিন ও উত্তপ্ত মুহূর্তেও মাতা-পিতার সঙ্গে সদাচরণের সীমা লংঘন করার সামান্যতম অনুমতি আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়নি। নবী করিম (সা.) সাহাবি হজরত মুয়াজ বিন জাবাল (রা.)-কে উপদেশ দিতে গিয়ে বলেন, ‘মুয়াজ সাবধান! তোমার পিতা-মাতার সঙ্গে এমন কোনো আচরণ করবে না যাতে তাদের হৃদয়ে আঘাত লাগে। তারা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় অথবা সম্পত্তি থেকে বঞ্চিত করে তারপরও প্রতিবাদী হওয়া যাবে না।’ -মুসনাদে আহমদমাতা-পিতার সন্তুষ্টিতে সন্তানের জন্য জান্নাত আর তাদের অসন্তুষ্টির মধ্যে তাদের জন্য রয়েছে জাহান্নাম। হাদিসে বলা হয়েছে, ‘যে সন্তানের ওপর তার মাতা-পিতা রাজি রয়েছে তার ওপর আল্লাহতায়ালা ও রাজি রয়েছেন।৩। আল্লাহর পথে সংগ্রাম করা: তৃতীয় নেক আমল সম্পর্কে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আল্লাহর পথে সংগ্রাম করা। হাদিসে বর্ণিত শব্দ জেহাদ এর অর্থ কোনো লক্ষ্য হাসিলের জন্য কঠোর চেষ্টা ও প্রচেষ্টা করা। আর যখন এ চেষ্টা আল্লাহর দ্বীনের দাওয়াত ও দ্বীন প্রতিষ্ঠার জন্য হয়- তখন তা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ।’ এর উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি ও তারই দ্বীনের বিজয়। ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করা আর আল্লাহর আইন বাস্তব জীবনে প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা চালানো এমন বিষয় নয় যা করলে ভালো না করলে তেমন কিছু ক্ষতি নেই। বরং উল্লিখিত দায়িত্ব পালন প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ। যে দায়িত্ব পালন না করলে জবাব দিতে হবে হাশরের কঠিন দিবসে। আলোচ্য হাদিসে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তিনটি গুরুত্বপূর্ণ নেক আমল সম্পর্কে বলেছেন, তা সমস্ত উম্মতকে পৃথিবীর শেষ দিন পর্যন্তের জন্য বলেছেন। নারী-পুরুষ সবার জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করে চলতে হবে। তবেই মিলবে আল্লাহর সন্তুষ্টি।মহান আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী: প্রতিষ্ঠাতা সভাপতি: জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট। সাবেক ইমাম ও খতীব: সিলেট নগরীর কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট। সাবেক প্রিন্সিপাল: হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট। সাবেক প্রধান শিক্ষক: হযরত শাহজালাল রহ. লতিফিয়া দাখিল মাদ্রাসা দক্ষিণ সুরমা সিলেট।


ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতশরীফ আহমদ চৌধুরী ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে তাঁদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করা জরুরি। প্রবীণদের একাকিত্ব দূর করে পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। বলেন বাচ্চাদের কে শুধু শিক্ষিত বানালে চলবে না সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ধর্মীয় শিক্ষা অর্জন করে হবে ধর্মীয় শিক্ষা না থাকলে মা বাবা কে কিভাবে সম্মান দেখাতে হয় তা জানা যাবেনা। সভায় প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তাঁদের প্রতি পরিবারের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দীর্ঘায়ু মানুষের জন্য স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এদিকে, একই সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


পীরগাছায় ‘মহিলা মার্কেট’ পুরুষদের দখলে, বকেয়া ভাড়া ২ লাখ ২১ হাজার টাকা

পীরগাছায় ‘মহিলা মার্কেট’ পুরুষদের দখলে, বকেয়া ভাড়া ২ লাখ ২১ হাজার টাকা

পীরগাছায় ‘মহিলা মার্কেট’ পুরুষদের দখলে, বকেয়া ভাড়া ২ লাখ ২১ হাজার টাকাপীরগাছা (রংপুর) প্রতিনিধি - নারীদের ব্যবসার সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারি অর্থে নির্মাণ করা হয়েছিল ‘মহিলা মার্কেট’। তবে রংপুরের পীরগাছা উপজেলার তিনটি মহিলা মার্কেটের অধিকাংশ  দোকানেই নেই নারী উদ্যোক্তা। কোথাও পুরুষরা ব্যবসা করছেন, কোথাও দোকরঘর ব্যবহৃত হচ্ছে গোডাউন হিসেবে। আবার কোনো কোনো দোকান দীর্ঘদিন বন্ধ পড়ে থাকলেও পরিশোধ হয়নি ভাড়া।এতে নারীরা ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব।উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার, কান্দি ইউনিয়নের কান্দির হাট ও ছাওলা ইউনিয়নের পাওটানা হাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এসব মহিলা মার্কেট নির্মাণ করা হয়। তিনটি মার্কেটে মোট দোকান রয়েছে ৩০টি।সরেজমিনে দেউতি মহিলা মার্কেটে দেখা যায়, ১২টি দোকানের মধ্যে চার-পাঁচটি দোকান পুরুষরা পরিচালনা করছেন। কয়েকটি দোকান ব্যবসা প্রতিষ্ঠানের পরিবর্তে মালামাল রাখার গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সূজয় কসমেটিক স্টোর’ নামের একটি দোকানও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। দোকানটির বরাদ্দপ্রাপ্ত শ্রীমতী মায়া রাণীর কাছে ভাড়া বকেয়া রয়েছে বলে উপজেলা প্রকৌশল কার্যালয়ের তথ্য জানা গেছে।স্থানীয় নারী উদ্যোক্তা শাপলা বলেন, ‘ভাঙা ঘরে দোকান করি। রাতে চোর-ডাকাতের ভয় থাকে। তাই দোকানেই থাকতে হয়। মহিলা মার্কেটে দোকান পেলে নিরাপদে ব্যবসা করতে পারতাম। এটি তো আমাদের নারীদের জন্য করা হয়েছে।’স্থানীয়দের অভিযোগ, মহিলা মার্কেটের কয়েকটি দোকান প্রভাবশালী ব্যবসায়ীদের মালামাল রাখার গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি মার্কেটের সামনেও গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। স্থানীয় সিরাজুল ইসলাম নামের এক ব্যাক্তি বলেন, নারীদের অগ্রগতি ও স্বাবলম্বী করার উদ্দেশ্যে সরকারের নেওয়া উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। নীতিমালা অনুযায়ী প্রকৃত নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।উপজেলা প্রকৌশল কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিনটি মহিলা মার্কেটের ৩০টি দোকানের বিপরীতে মোট ২ লাখ ২১ হাজার ৩০০ টাকা ভাড়া বকেয়া রয়েছে।এর মধ্যে দেউতি মহিলা মার্কেটের ১২টি দোকানে বকেয়া ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকা, কান্দি মহিলা মার্কেটের আটটি দোকানে ৪৯ হাজার ৭০০ টাকা এবং পাওটানা হাট মহিলা মার্কেটের ১০টি দোকানে ৫৫ হাজার ১০০ টাকা।বকেয়া ভাড়া ও দোকান বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান,বকেয়া ভাড়া পরিশোধের জন্য অফিস থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। যারা এখনো বকেয়া পরিশোধ করেননি, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’দেউতি মহিলা মার্কেটের ৩ নম্বর দোকান দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।স্থানীয়দের প্রশ্ন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে নির্মিত মার্কেটের দোকান যদি প্রকৃত নারী উদ্যোক্তাদের কাজে না আসে এবং বছরের পর বছর ভাড়া বকেয়া পড়ে থাকে, তাহলে প্রকল্পের মূল উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে?তাদের দাবি, দ্রুত বকেয়া ভাড়া আদায়, দীর্ঘদিন বন্ধ থাকা দোকানগুলোর বরাদ্দ পুনর্বিবেচনা এবং নীতিমালা অনুসরণ করে প্রকৃত নারী উদ্যোক্তাদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হোক।


ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪ ঠাকুরগাঁওয়ের পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকা সংলগ্ন ‘সৌহার্দ ফার্মেসি’তে চাঞ্চল্যকর চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য এবং চুরি হওয়া ওষুধ কেনার অপরাধে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া বিপুল পরিমাণ ওষুধ ও নগদ টাকা।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে সংঘবদ্ধ একদল চোর গোবিন্দনগর বিসিক এলাকায় অবস্থিত সৌহার্দ ফার্মেসির টিনের চাল ও সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকান থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার জীবনরক্ষাকারী ওষুধ এবং ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরদিন সকালে দোকান মালিক   জয়দেব দেবনাথ প্রতিষ্ঠান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান এবং পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।​ঘটনার পরপরই চোর চক্রকে সনাক্ত ও মালামাল উদ্ধারে মাঠে নামে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপরই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।​পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ওষুধ কেনার অপরাধে গোবিন্দগঞ্জের এক স্থানীয় ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে চোরচক্রের বিক্রি করা বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।​ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাহাজাহান আলী জানান, “এটি একটি সুসংগঠিত চোর চক্রের কাজ। তারা পরিকল্পিতভাবে ফার্মেসির তালা ভেঙে মালামাল লুট করেছিল। ঘটনার সাথে সাথেই আমরা তৎপর হয়ে অভিযান চালিয়ে মূল জড়িতদের গ্রেফতার এবং চোরাই ওষুধ উদ্ধার করতে সক্ষম হয়েছি। চুরি ও চোরাই মালামাল কেনাবেচার সাথে জড়িত চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”​ব্যস্ততম বিসিক এলাকার এই চুরির ঘটনার দ্রুত রহস্য উদঘাটন এবং মালামাল উদ্ধার হওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নাইট গার্ডের ব্যবস্থা করা এবং সিসিটিভি ক্যামেরা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীগন।তবে চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতার করায় ঠাকুরগাঁও বাসী পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।


বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটালবিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া:-  বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে ও হাসপাতালের ফাউন্ডার মেম্বার, যুক্তরাজ্যের রাজপরিবার কর্তৃক ডেপুটি ল্যাফটেনেন্ট খেতাব প্রাপ্ত প্রবাসী কমিউনিটি নেতা মাকরাম আলী আফরোজের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রসহ বিভিন্ন শ্রেণীর প্রায় সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, হৃদরোগ,মেডিসিন, ডায়াবেটিস, এলার্জি, গাইনিসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে নিজ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি সেবা গ্রহনকারীরা।দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন বলেন, হাসপাতালের নাম শুনে খুব ভাল লেগেছে। আমি দাওয়াত পেয়ে বলেছি হাসপাতালে যাব। প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল হয় এটা কিন্তু আপানাদের জন্য গর্বের বিষয়। এখানে যারা ভূমি দাতা ও অন্যান্য দানশীল ব্যক্তিরা আছেন আমি সবাইকে বলব এখানে একটি হাসপাতাল হলে এটার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন হবে। গবীর-অসহায় মানুষেরা চিকিৎসা সেবা পাবে। আমার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমি সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। আমি চাই এটা জনগণের স্বাস্থ্য সেবার আওতায় আসুক।দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের বিশ^নাথ কো-অর্ডিনেটর, সাংবাদিক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ^নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, প্রধান বক্তা বক্তব্য রাখেন হসপিটালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর, বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, ওয়ান পাউন্ড হসপিটালের সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার মেম্বার শেখ হারুনুর রশীদ, হাসপাতালের পেট্রন, যুক্তরাজ্য প্রবাসী সুলেমান খান, ফাউন্ডার মেম্বার রফিক মিয়া, হসপিটালের স্থানীয় উপদেষ্ঠা ও বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী লাকি মিয়া, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব, সন্ধানী ডায়াগনস্টির সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর আবু নাছের, সমাজসেবক আসাদুজামান নূর আসাদ, রুমেল আলী, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস শহিদ, আব্দুল হালিম শিকদার, আব্দুল মালিক শিকদার, বিআরবি ক্যাবলের ডিজিএম খন্দকার আবুল কালাম আজাদ। দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডাক্তার শানুর আলী মামুন তাঁর বক্তব্যে বলেন, সবার সহযোগিতা পেলে হসপিটাল চালু না হওয়া পর্যন্ত এরকম মেডিকেল ক্যাম্প আয়োজন করে এই প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবায় এই অঞ্চলের মানুষের জন্য কাজ করবে।  এসময় উপস্থিত ছিলেন, হসপিটালের অফিস সেক্রেটারি ও হিসাব রক্ষক গোলাম মোস্তফা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ওহিদুর রহমান সাগরসহ বিশ^নাথ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ।ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, প্রফেসর ডাক্তার আব্দুল মজিদ মিয়া, জি এম আনোয়ার হোসাইন, প্রফেসর ডাক্তার ফাতেমা বেগম মিলি, সাইফুর রহমান রিপন, মাহমুদুল আমীন, ডাক্তার এম. শানুর আলী মামুন, ডাক্তার এম এ কুদ্দুছ চৌধুরী, ফারহানা বেগম সুমা।


ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনাশরিফুল ইসলাম  সাতক্ষীরা সদর প্রতিনিধি:- সাতক্ষীরার ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মাওলানা মোঃ মোশারফ হোসেন, ৩ নম্বর বৈকারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ জালাল উদ্দিন, বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং খলিলনগর আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামানসহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য ও সুখ-শান্তি কামনা করেন।এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিদায়ী সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে বিদায় জানান।দীর্ঘ কর্মজীবনের পর মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনের কর্মজীবনের পরিসমাপ্তি উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


১

ছাত্র রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মৎসবীজীদলের নেতা আরাফাত বিন সানিকে জামাত শিবিরের হত্যার হুমকি ।

২

ওসমানীনগরে কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন

৩

দোয়ারাবাজারে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

৪

পঞ্চগড়ে হিসাবের প্রশ্নে উত্তেজনা, চেয়ারম্যানকে মারতে গিয়ে নিজেই ঘেরাও সচিব

৫

ঈদের আগে শ্রমিকদের বেতনে ‘চাঁদাবাজি’! যমুনা সার কারখানায় আতঙ্ক ও ক্ষোভ

৬

নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের

৭

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

৮

তারাকান্দার সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ

৯

হরিরামপুরে বয়ড়া ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার মিরাজ হোসেন জনগনের আস্থা ও ভালোবাসার প্রতীক।

১০

বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

জনপ্রিয় সব খবর
১

‘রেলমন্ত্রীর ভাই’ পরিচয়টি মিথ্যা, দাবি শিক্ষা কর্মকর্তার

২

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা

৩

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

৪

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

৫

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

৬

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

৭

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা।

৮

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৯

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০

নতুন আলুর চড়া দামের স্বপ্নে বিভোর জলঢাকার আলু চাষিরা

সর্বশেষ সব খবর

আর্কাইভ