বেড়ায় নব দিগন্ত ফাউন্ডেশনের ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি: "মানবতার সেবায়, আল্লাহর সন্তুষ্টির প্রত্যয়ে" স্লোগানকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলার মানিকনগরে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেল ৪:৩০ মিনিটে 'নব দিগন্ত কৈটোলা ইউনিয়ন এর মানিকনগরে ফাউন্ডেশন'-এর আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে এই মানবিক প্রয়াস পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ ধরণের মানবিক সামাজিক কাজ অব্যাহত রাখতে আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নব দিগন্ত ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে উপজেলার ১০টি অসচ্ছল পরিবারের হাতে ১টি করে ছাগল তুলে দেওয়া হয়।
এছাড়াও দুইজন বুদ্ধি প্রতিবন্ধীর কে নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন