ঠাকুরের দীঘির চারমাথায় মোটরসাইকেল-সিএনজি দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা মাছ ব্যবসায়ী
মোঃ রিয়ায এলাহী রাজন স্টাফ রিপোর্টার , গাইবান্ধা:- গাইবান্ধা-দাড়িয়াপুর সড়কের ঠাকুরের দীঘি বাজারের ব্যস্ত চারমাথা এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধা আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল ও মাছের দোকানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক মাছ ব্যবসায়ী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটে ঠাকুরের দীঘি বাজারের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল সড়কের এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায় এবং চালক সামান্য আহত হন।
অন্যদিকে, সিএনজিতে ৪ থেকে ৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে এক বৃদ্ধা দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার সময় সড়কের পাশে থাকা একটি মাছের দোকানও ক্ষতিগ্রস্ত হয়। দোকানে থাকা মাছসহ কিছু মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ভাগ্যক্রমে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান দোকানে থাকা মাছ ব্যবসায়ী।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় ওই এলাকায় কিছুটা সময় যান চলাচলেও বিঘ্ন ঘটে।
এদিকে, ঠাকুরের দীঘি বাজারের চারমাথার মতো ব্যস্ত এলাকায় যানবাহনের চাপ ও মানুষের চলাচল থাকলেও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের সরাসরি প্রশ্ন—ঠাকুরের দীঘি বাজারের এই ব্যস্ত চারমাথায় আর কত দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়বে? মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ, গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে কি আরও বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা করতে হবে?
স্থানীয়দের দাবি, ব্যস্ত এই চারমাথায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সড়ক পারাপারের নিরাপদ ব্যবস্থা এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তবে দুর্ঘটনায় আহত বৃদ্ধার বর্তমান অবস্থা এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন