ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়

মাদকবিরোধী অভিযানে দূর্গাপুরে ২ জন আটক, মোবাইল কোর্টে সাজা

আসন্ন  শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেব জনগণের সমর্থন পেয়ে শীর্ষে আছেন  সাবেক চেয়ারম্যান পুত্র  জনাব সবুজ বাঘা

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান।

ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস  উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিরামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগে।

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, শারীরিক নির্যাতন এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। আজ সোমবার বিকেল ৪:০০ টায় ভেড়ামারাস্থ ‘দৈনিক লালন কণ্ঠ’ পত্রিকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোছাঃ লতা খাতুন (৩০), যিনি কুষ্টিয়ার মিরপুর থানার বহলবাড়িয়া গ্রামের মৃত ওমর প্রামানিকের কন্যা।

লিখিত অভিযোগে লতা খাতুন জানান, গত কয়েক মাস পূর্বে কুষ্টিয়ার চণ্ডীপুর গ্রামের মোঃ সেলিম (৪৫) (পিতা: মোঃ মজনু) এর সাথে পরিচয় ও বিয়ের কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে গত ১৬ আগস্ট বিবাদী সেলিম  তাকে সাতবাড়িয়া গোহাট এলাকার একটি বাড়িতে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। 

পরবর্তীতে বিয়ের তাগিদ দিলে সেলিম ও তার ভাইসহ পরিবারের অন্য সদস্যরা লতা খাতুনকে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। শুধু তাই নয়, নির্যাতনকারীরা জোরপূর্বক লতা খাতুনের গলা থেকে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ১৩ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

ভুক্তভোগী নারী আরও জানান, এই ঘটনার প্রতিকার চেয়ে তিনি ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পর থেকে বিবাদী পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে, যার ফলে বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে ভেড়ামারায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  সাংবাদিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে লতা খাতুন কান্নায় ভেঙে পড়েন এবং দোষী সলিম মল্লিকসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিয়ের প্রলোভনে ধোঁকা ও নির্যাতনের শিকার লতা খাতুন, থানায় লিখিত অভিযোগে।

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ