অসুস্থ সাংবাদিক জাহাঙ্গীর আলমের পাশে লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ
বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর, দ্রুত সুস্থতার জন্য দোয়া
নিজস্ব প্রতিবেদক, লালমাই:- অসুস্থ সহকর্মী সাংবাদিক মো. জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়িয়েছে লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর গ্রামে তাঁর নিজ বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
লালমাই উপজেলায় কর্মরত পেশাজীবী সাংবাদিকদের সংগঠন লালমাই প্রেসক্লাবের রেজিস্ট্রেশন নম্বর CH-16757/2026।
লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক বাংলা কাগজ ও দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় যান লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভির বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়নের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মো. মোস্তফা কামাল মজুমদার রুবেল, অর্থ সম্পাদক, দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবির সম্পাদক ও সাপ্তাহিক মেহেরকুল পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক, দৈনিক খোলা কাগজ ও দৈনিক ভোরের কলামের সাংবাদিক আজহারুল ইসলাম আজহার, সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির এবং সদস্য ও দৈনিক কুমিল্লার খবরের সাংবাদিক কাউসার আলমসহ অন্যান্যরা।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক মো. জাহাঙ্গীর আলমের চিকিৎসা, শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে দোয়া করেন।
লালমাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি সংগঠনের প্রতিটি সদস্যের বিপদে-আপদে পাশে দাঁড়ানো লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক অঙ্গীকার। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন