বেড়ায় সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব: এক সপ্তাহে ১৫-২০ বাড়িতে চুরি, আতঙ্কে বাসিন্দারা
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া পৌর এলাকায় রাতের আঁধারে বেপরোয়া হয়ে উঠেছে এক সংঘবদ্ধ চোর চক্র। গত সাত দিনে পৌর এলাকার একাধিক মহল্লায় অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় অধিবাসীদের মাঝে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাশপাড়া, নীলমণি দত্ত কর্মকারপাড়া ও কর্মকার পাড়াসহ আশপাশের হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে চোরের উপদ্রব সবচেয়ে বেশি। চোর চক্রটি বাসা-বাড়ি থেকে ৪০টিরও বেশি গ্যাসের রাইজার, পানির মোটর, টিউবওয়েল এবং ঘরের টিন চুরি করে নিয়ে গেছে। কোনো কোনো পরিবারে মাত্র তিন দিনের ব্যবধানে দুইবার চুরির ঘটনা ঘটেছে।
সম্প্রতি নীলমণি দত্ত কর্মকারপাড়ায় এক রাতেই দুটি গ্যাসের রাইজার চুরি হয়। এছাড়া কর্মকার পাড়ার নিমাই কর্মকারের দুটি, দাশপাড়ার সত্য কর্মকারের একটি রাইজার এবং দাশপাড়ার দীলিপ দাসের একটি পানির মোটর চুরি গেছে। এমনকি লাল নন্দির বাসাবাড়ির টিউবওয়েল ও বেড়ার টিনও খুলে নিয়ে গেছে চোরের দল।
বারবার চুরির শিকার হওয়া এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের বাড়িতে মাত্র তিন দিনের ব্যবধানে দুইবার গ্যাসের রাইজার চুরি হয়েছে। রাইজার হারিয়ে রান্নাবান্না বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছি। নতুন সংযোগ নেওয়ার বাড়তি খরচ ও ঝামেলার পাশাপাশি রাতে পাহারা দিয়েও চোর ঠেকানো যাচ্ছে না।" বর্তমানে এলাকাগুলোতে রাত নামলেই বাসিন্দা ও গৃহস্থদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, চুরির বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কেবল অভিযোগের অপেক্ষায় না থেকে এলাকায় অবিলম্বে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। দ্রুত এই সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন পৌরসভার ভুক্তভোগী পরিবারগুলো।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন