ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করার আহ্বান

দয়ামীরে বিএনপির সাংগঠনিক সভায় তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

শরীফ আহমদ চৌধুরী ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে দয়ামীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে  দয়ামীর ইউনিয়নের সাইদ খান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দয়ামীর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সুজন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ও সহ-সভাপতি আব্দুর রূপ আব্দুল। এছাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, তৃণমূল হচ্ছে বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সমন্বয় বাড়ানোর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম নিয়মিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভেদ-বিভ্রান্তি পরিহার করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দয়ামীর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দয়ামীরে বিএনপির সাংগঠনিক সভায় তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ