ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুর নিউজ ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ইমরান হোসেন,  (যশোর) প্রতিনিধি:- কেশবপুরে চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাংবাদিকরা।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।রোববার বিকেল পাঁচটায় কেশবপুরের ত্রিমোহিনী মোড় চত্বরে কেশবপুর নিউজ ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজ রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার নয়। জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব।

আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হুমকি, অপপ্রচার কিংবা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা মেনে নেওয়া হবে না।

কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কোন সন্ত্রাস ও চাঁদাবাজ সাংবাদিকের সাথে কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের আপস নয় এছাড়াও তাদেরকে চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল বলেন, একজন সাংবাদিকের পাশাপাশি একজন সামাজিক ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে অপপ্রচার ও ব্যক্তিগতভাবে তাকে হেয়প্রতিপন্ন করে তার সম্মানখুন্ন করার কারণে ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় সন্ত্রাসী ও চাঁদাবাজ রুস্তমের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অর্থ কাউকে অপমান, কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার স্বাধীনতা নয়।

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সন্ত্রাস ও চাঁদাবাজ রুস্তম আলীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে কেশবপুর নিউজ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুর নিউজ ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ