ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে সভাপতি মাহবুবুর রশীদ গোলাপ  ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন  নির্বাচিত

পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বারহাট্টায় অতিরিক্ত মূল্যে  সার বিক্রি, দুই জনকে জরিমানা করায় হয়

বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ

পীরগাছায় যানজট নিরসনে নতুন অটোরিকশা স্ট্যান্ডের উদ্বোধন

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হরিরামপুরে ১১ বছরের কন্যা শিশুকে ইভটিজিং করায় এক  যুবক আটক।

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের গোসাইনপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোসাইনপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ২টায় গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোসাইনপুর সমাজকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এবং পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হুসাইন ও আবিদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক ও সমাজের জন্যও গৌরবের বিষয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত উৎসাহ ও সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির গোয়াইনঘাট উপজেলা সভাপতি মো. মাহবুব আলম বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতির প্রধান হাতিয়ার। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সাফল্যে একটি এলাকার পরিচয় ও মর্যাদা বৃদ্ধি পায়। ভবিষ্যতে এলাকার শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁঞা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি ও প্রতিভার বিকাশ ঘটাতে পরিবার, শিক্ষক এবং সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার বশির শরীফ বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

গোসাইনপুর সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি, গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াহইয়া আহমদ বলেন, একটি সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হলে তারা নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার উৎসাহ পাবে।

পরিষদের উপদেষ্টা আফতাব উদ্দিন বলেন, গোসাইনপুরের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে সামনে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিস রাহেলা বেগম। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন হাফিজ আবু মুছা। তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গোসাইনপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি আবু তারেক, নির্বাহী সদস্য সাইফুর রহমান রিমন, আজিজুল হক ফেরদৌস, মাছুম হুসাইন ও জুনায়েদ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন মুনতাহা ইব্রাহীম। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন রুমা আক্তার এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন আনিশা আঞ্জুম।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও গোসাইনপুর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গোসাইনপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ