বেড়া পৌরসভায় ডিজিটাল গণতন্ত্র উদ্যোগের আওতায় পরিষেবা পর্যালোচনা সংলাপ
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া পৌরসভা কনফারেন্স রুমে “Dissemination and Dialogue: Reviewing Service Delivery with Stakeholders" শীর্ষক একটি পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘Digital Democracy Initiative'-এর অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রুনাল্ট চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেড’-এর নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার অপূর্ব কুমার সাহা, বেড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ সামসুল ইসলাম চৌধুরী সজীব এবং পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস কে এম রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রেডের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। পরবর্তীতে সংস্থাটির প্রকল্প ম্যানেজার খান মুহাঃ মুজহীদ ইবনে হাবীব গত দুই মাসের সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুনাল্ট চাকমা বলেন, “আমরা বেড়াকে একটি আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। নাগরিকদের পরিষেবা সহজলভ্য ও স্বচ্ছ করতে ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই। আজকের এই সংলাপ ভবিষ্যতের কর্মপরিকল্পনা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, প্রকল্পের মেয়াদ মাত্র আড়াই মাস হওয়ায় স্বল্প সময়ে শতভাগ সেবা নিশ্চিত করা চ্যালেঞ্জিং ছিল। তবে ভবিষ্যতে এ ধরণের দীর্ঘমেয়াদি প্রকল্প পরিচালিত হলে বেড়া পৌরসভাকে একটি মডেল পৌরসভার ডিজিটাল সেবার মান আরো বৃদ্ধি করা সম্ভব হবে।
পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন, প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হলে নাগরিক সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং দ্রুততম সময়ে সেবা প্রদান করে জনগণের অধিকার রক্ষা করা সহজ হবে। বক্তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিষেবার মানোন্নয়ন, নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্রেডের পৌরসভা প্রজেক্ট অফিসার এ এইচ এ গিফারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মোঃ আশিকুর রহমান, একাউন্টস অফিসার মোঃ আবুল কালাম আজাদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কারিগরি দলের সদস্যবৃন্দ। এছাড়া ব্রেডের ২০ জন নিবন্ধিত ভলেন্টিয়ার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন