বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
মহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রনেতা জামিলুর রহমান তানিমকে হয়রানি এবং মাদক নির্মূলে করণীয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বুড়িচং প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ছাত্রনেতা জামিলুর রহমান তানিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিলুর রহমান তানিম অভিযোগ করেন, তিনি কিছুদিন আগে বুড়িচং বাজারকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মাদকবিরোধী কার্যক্রম শুরু করেন। এতে মাদক কারবারিদের একটি সিন্ডিকেট ক্ষতিগ্রস্ত হয়। এর জের ধরে তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তানিমের দাবি, তাকে মাদক দিয়ে ফাঁসাতে আসা কয়েকজনকে প্রশাসনের তৎপরতায় আটক করা হয়। অভিযুক্তদের একজন রানা জানান, তাকে মাদক দিয়ে তানিমকে ফাঁসানোর জন্য বলা হয়েছিল।
সংবাদ সম্মেলনে তানিম আরও অভিযোগ করেন, আমীর হোসেন ও সাব্বির আহমেদ একজন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং অপরজন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের আড়ালে বিষয়টি পরিচালনা করেন বলেও তিনি অভিযোগ করেন।
এ সময় বুড়িচংকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন জামিলুর রহমান তানিম।
অভিযোগ অস্বীকার করে ওইদিন বিকেলে বুড়িচং প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত সাব্বির আহমেদ। তিনি জামিলুর রহমান তানিমের করা সব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন, রাজনৈতিক প্রতিহিংসাবশত ও সাজানো বলে দাবি করেন।
সাব্বির আহমেদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক নির্মূলে কাজ করে আসছেন। বুড়িচং পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি এ বিষয়ে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন