দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা আতাউল করিম এখন ৯নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী*
চাঁদপুর, কচুয়া প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন 'রাজ' ০৭ ,ই , সেপ্টেম্বর ২০২৬, সোমবার' আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯নং কড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী' হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি 'আতাউল করিম"। দলের দুঃসময়ের পরীক্ষিত ও নির্যাতিত নেতা হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এলাকাবাসী এখনও স্মরণ করছেন ২০২২ সালের ২৫ এপ্রিল, রমজান মাসে কচুয়া উপজেলার উজানী বদরপুর গ্রামের এক ইফতার মাহফিলের ঘটনা।
সেদিনের ওই অনুষ্ঠানে 'বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন' উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাড়ি ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনার চেষ্টা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় 'কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম' নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামনে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তিনি নিজেও কয়েকটি থাপ্পর খান এবং ভাগিনা ভাগিনা' ডেকেও রক্ষা পাননি।
স্থানীয়রা বলছেন, সেদিন আতাউল করিমের তাৎক্ষণিক ও সাহসী ভূমিকার কারণেই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল। আল্লাহর রহমতে এবং তার উপস্থিত বুদ্ধির কারণে অনেকেই রক্ষা পান।
দলের প্রতি নিবেদন ও জনসেবার কারণেই তিনি এবার ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন