ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার উথলীতে দুর্গন্ধের সূত্র ধরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

 মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-   ০৮/০৯/২০২৬ মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার  জীবননগরে একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনভর বাজার এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে রাতে ওই মরদেহের সন্ধান মেলে।

সোমবার (৭ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১২:০০ টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ায় রেলস্টেশন সংলগ্ন একটি বদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যার পর বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হয়, কোনো একটি ঘরে হয়তো মরদেহ পড়ে রয়েছে। পরে রাত সাড়ে ১১:০০ টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ। রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি রবিউল মাদকাসক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মায়ের সঙ্গেই থাকতেন। গত কয়েক মাস যাবত তিনি একাকী ওই ঘরে বসবাস করতেন। কয়েকদিন যাবত তীব্র দূর্গন্ধের সুত্র ধরেই মরদেহের সন্ধান মেলে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে ও পোকায় ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার উথলীতে দুর্গন্ধের সূত্র ধরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ