ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কচুয়ায় মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

মানিকগঞ্জে কেমিক্যাল দিয়ে জিলাপি বানানোর অভিযোগ, তথ্য সংগ্রহে করতে গিয়ে সাংবাদিককে মবের শিকার।

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

চট্টগ্রামে সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকি কোতোয়ালি থানা জিডি

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় মাংস ব্যবসায়ী নিয়ে পশু রোগ আইন, ২০০৫ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ বিষয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনিন্দ্য কুমার দে, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মাংস ব্যবসায়ীরা।

অনুষ্ঠানের শুরুতে ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায় প্রজেক্টরের মাধ্যমে পশুর বিভিন্ন রোগ-বালাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ, পশু জবাইয়ের নিয়ম-কানুন এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে একটি সচেতনতামূলক ভিডিওচিত্র উপস্থাপন করেন।

বক্তারা বলেন, রোগাক্রান্ত পশু জবাই করে সেই মাংস বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন নিশ্চিত করতে আইন মেনে পশু জবাই, রোগাক্রান্ত পশু শনাক্তকরণ এবং ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে কসাইদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ