পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড
হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় গাঁজাসহ মো. তানভীর হাসান জয় (১৯) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় মাদক বিরোধী কমিটির সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান জয় ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও কমিটি সূত্রে জানা যায়, কিসামত ঝিনিয়া এলাকায় এক যুবক মাদক সেবন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা সেখানে যান। পরে তানভীর হাসান জয়কে আটক করে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।
সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তানভীর হাসান জয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা ওই যুবককে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি শামীম সরকার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
কমিটির সাধারণ সম্পাদক, মোবাশ্বের হোসেন জানান, ‘তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে আমরা নিয়মিতভাবে কাজ করছি।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধও জরুরি। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।’
মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে এলাকায় মাদক সেবন ও বিক্রির প্রবণতা কমবে এই প্রত্যাশা স্থানীয়দের।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন