ডেইলি বাংল সংবাদ
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকের বাড়িতে হামলা প্রাননাশের হুমকি নিরাপত্তা চেয়ে থানা জিডি

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ক্লাসমুখী করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: দিনে বন্ধ কোচিং,স্কুলে মোবাইল নিষেধ

​এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:-​কিশোরগঞ্জের জেলা প্রশাসন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ায় শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা ও গতিশীলতা আনার জন্য দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে। 

এখন থেকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার কোনো কোচিং সেন্টার চালু রাখা যাবে না। পাশাপাশি, শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন সাথে আনার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

​কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন এসব কথা জানান। 

বুধবার (৯সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় মূল লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন, ক্লাসে শিক্ষার্থীদের আশঙ্কাজনক অনুপস্থিতি রোধ এবং পাঠদানের পরিবেশ পুনরায় চাঙ্গা করা। বক্তারা জোর দিয়ে বলেন, শিক্ষার আসল ঠিকানা হলো স্কুলের শ্রেণিকক্ষ। সেই কক্ষগুলো যদি শিক্ষার্থীশূন্য হয়ে পড়ে, তবে পুরো ব্যবস্থাই তার মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে। তাই নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও জেলা প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

​জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়সীমায় জেলায় কোনো কোচিং কার্যক্রম চালানো যাবে না। একই সাথে মোবাইল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনরা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জের স্কুলগুলো আবার প্রাণবন্ত হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।

​সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার। 

এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুল হক, কৃষি অফিসার মুহাম্মদ জয়নুল আলম তালুকদার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ক্লাসমুখী করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: দিনে বন্ধ কোচিং,স্কুলে মোবাইল নিষেধ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ