কচুয়ায় মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি
চাঁদপুর, কচুয়া প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন 'রাজ' ১১, ০৯' ২০২৬' যে সমাজে দিনরাত ইয়াবা-মাদক চলে, প্রতিবাদ করতে গেলে কেউ এগিয়ে আসে না, উল্টো মাদকের পক্ষ নিয়ে শাসানো হয় - সেটা কি সমাজ থাকে?
এমনই ঘটনা ঘটেছে চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার সামনে।
অভিযোগ উঠেছে, মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছিলেন চৌকুল মিয়া বাড়ির রফিকের ছেলে সাকিল। রফিক কিছুদিন আগে মাদক মামলায় জেল খেটেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় স্থানীয় সাংবাদিক 'মোঃ আনোয়ার হোসেন 'রাজ' প্রতিবাদ করলে তাকে গালিগালাজ, হাতাহাতি এবং "বাড়ি গিয়ে কুপিয়ে আসবে" বলে বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
এ বিষয়ে সাংবাদিক আনোয়ার হোসেন রাজ বলেন, "যে সমাজে মসজিদ মাদ্রাসার সামনে মাদক ডেকে ডেকে বিক্রি হয়, মসজিদ কমিটি কিছুই বলে না, বরং কেউ প্রতিবাদ করলে তাকে সবার সামনে মারধর করে গালিগালাজ ও হুমকির শিকার হতে হয়, সেটা সমাজ থাকে কি? আমি এর ধিক্কার জানাই। মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করে কি লাভ, যদি মসজিদের সামনেই মাদক বিক্রি হয়?"_
ঘটনাটি ঘটে '১১ সেপ্টেম্বর,শুক্রবার বিকালে। এ বিষয়টি কচুয়া থানার অফিসার ইনচার্জ *মোঃ আজিজুল ইসলাম' কে জানানো হলে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি।"
এ ঘটনায় এলাকার সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। তারা মসজিদ-মাদ্রাসার পবিত্রতা রক্ষায় দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন