ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ শাহজালাল সুমন: তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর ঢাকায় তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, মহানগর ও জেলা পর্যায়ে কমিটি গঠন, বিভিন্ন পর্যায়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় তারেক মঞ্চের মহানগর ও জেলা পর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়া, যেসব নেতৃবৃন্দকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তারা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করছেন কি না এবং আগামী দিনে থানা ও মহানগর পর্যায়ে যাদের দায়িত্ব দেওয়া হবে, তারা সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন কি না এসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। 

সভায় সভাপতিত্ব করেন তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন দুলাল। সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশেদুজ্জামান দীপ্ত। এ সময় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশেদুজ্জামান দীপ্ত বলেন, মহানগর ও জেলা পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে যোগ্য, ত্যাগী ও সাংগঠনিকভাবে সক্রিয় ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে। 

বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দলের কঠিন সময়ে বিএনপির আদর্শকে ধারণ করে কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করে সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির  চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে যারা কাজ করছেন, তাদের মধ্য থেকেই যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে। 

একই সঙ্গে কোনো বিতর্কিত বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে সংগঠনের কমিটিতে স্থান না দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এস এম রাশেদুজ্জামান দীপ্ত আরও বলেন, মহানগর ও জেলা পর্যায়ে যেসব কমিটি গঠন করা হবে, সংশ্লিষ্ট মহানগর ও জেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশ ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে। তাদের সুপারিশের ভিত্তিতে তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হবে।

 তিনি বলেন, সংগঠনের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যেন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সেদিকে কঠোর নজর রাখা হবে। বিশেষ করে দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি কিংবা সংগঠনের সুনাম নষ্ট করে এমন কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কারের মতো সিদ্ধান্তও নেওয়া হবে বলে তিনি জানান। 

সভায় তারেক মঞ্চের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সংগঠনটির সামাজিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। এ প্রসঙ্গে এস এম রাশেদুজ্জামান দীপ্ত বলেন, তারেক মঞ্চ একটি সামাজিক সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। রাজনৈতিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক কার্যক্রম পরিচালনা এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

 তিনি বলেন, ইতোমধ্যে তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

 সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করা, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারেক মঞ্চকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয়, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 সমাপনী বক্তব্যে এস এম রাশেদুজ্জামান দীপ্ত বলেন, ঐক্যবদ্ধভাবে তারেক মঞ্চকে সামনে এগিয়ে নিতে হবে। মানুষের কল্যাণে সামাজিক কার্যক্রমের পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডও আরও গতিশীল করা হবে। দেশ ও মানুষের কল্যাণে তারেক মঞ্চ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ