ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা

বুড়িচং প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ১১ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন—মুরাদনগর উপজেলার খুসঘর এলাকার মো. রুহুলকে এক মাস, দেবিদ্বার উপজেলার কাচিসাইর এলাকার মো. বিল্লাল ও মো. জুয়েলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আটক অপর আটজন হলেন বরুড়া উপজেলার দক্ষিণ বানুয়া এলাকার মো. শাহজাহান (৫২), কুমিল্লা নগরীর চম্পকনগর এলাকার মো. সানি (২৮) ও মো. ইসতিয়াক (২৫), চানপুর এলাকার মো. আমির হোসেন (৪৬) ও মো. জসিম (৫০), মোঘলটুলি এলাকার মাসুদ (৫০), সদর দক্ষিণ উপজেলার নেওরা এলাকার পাভেল (৩৫) এবং কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মো. আশিক (২৫)।

পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সন্ধ্যায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ