ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আসমা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বিএনপি নেতা আবুল কালাম

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) জেলা প্রতিবেদন:- নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৪ নং আসমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বারহাট্টা প্রেসক্লাবের সম্মানিত সদস্য জনাব আবুল কালাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আবুল কালাম মনে করেন, জনগণের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। তিনি নির্বাচিত হলে আসমা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা এবং নাগরিক সুবিধার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

বিশেষ করে ইউনিয়নের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে কাজ করারও আশ্বাস দেন।

আবুল কালাম বলেন, “আমি নির্বাচিত হলে আসমা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। জনগণের পাশে থেকে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

এদিকে, স্থানীয় এলাকাবাসীর কয়েকজন জানান, ইউনিয়নের উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার আরও অগ্রগতি প্রয়োজন। তাঁরা বলেন, যিনি জনগণের পাশে থাকবেন এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন, তাঁকেই তাঁরা সমর্থন করতে চান।

স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে প্রার্থীরা তাঁদের উন্নয়ন পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন এবং নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আসমা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান বিএনপি নেতা আবুল কালাম

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ