বীরগঞ্জে বলাকা ফ্রেন্ডস ক্লাবকে ফুটবল উপহার দিলেন রাশেদুন নবী বাবু
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার বলাকা মোড়ে বলাকা ফ্রেন্ডস ক্লাব (বিএফসি)-এর সদস্যদের হাতে ফুটবল উপহার দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবু।
রোববার (১৩ সেপ্টেম্বর) বলাকা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের হাতে তিনি ফুটবল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও পৌর শাখার আমির মুহা. মোসাদ্দেক হোসাইনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুন নবী বাবু বলেন, খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন,যে তরুণ মাঠে সময় দেয়, সে অপরাধ ও মাদকের পথ থেকে দূরে থাকে। তাই একটি সুন্দর ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা তৈরি করে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে খেলাধুলার সবচেয়ে বড় অর্জন হলো সুস্থ শরীর, সুন্দর মন এবং পারস্পরিক বন্ধুত্ব।
এ সময় বলাকা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা ফুটবল উপহারের জন্য মো. রাশেদুন নবী বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন