ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মো. আরফান আলী:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের একটি দল আনসারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে লিলি আক্তার (৪২), নয়ন আলী (২৮) ও রওশন জামিল (২৬)কে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনই উপজেলার রাজোর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মো. আরফান আলী:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের একটি দল আনসারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে লিলি আক্তার (৪২), নয়ন আলী (২৮) ও রওশন জামিল (২৬)কে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনই উপজেলার রাজোর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।ডিবি পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ