ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক
মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব এম.এ আজিজ হাইস্কুলে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ চার শতাধিক রোগী বিনামূল্যে দাঁতের পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের বিনামূল্যে টুথপেস্ট এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক, ব্যথানাশকসহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন অর্কিড স্মাইল ডেন্টালের চিকিৎসক ডা. সোহেল রানা, ডা. ফজলে শাওন হক ও ডা. তাসলিম বিন হাসান। তারা রোগীদের দাঁতের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি দাঁতের যত্ন ও মুখের স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানুজ্জামান, খান ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাকি খান, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, প্রভাত সিং, নাজমুল হক, স্বর্ণা ইসলাম, অনিক বিশ্বাস ও শাওন আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, দাঁতের চিকিৎসা নিয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন খুব বেশি দেখা যায় না। সাধারণ মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন