ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

মিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোক পলাতক

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া:- কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে সুলোতা দাস ওরফে (পূজা) দাস (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীপক দাস, শ্বশুর নীল কুমার দাস এবং শাশুড়ি অনিতা রানী পলাতক রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে মিরপুর উপজেলার কাকলীদহ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুলোতা দাস ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের বাবুপাড়া এলাকার সনদ দাস ও সীমা দাসীর মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে পরিবারের সম্মতিতে কাকলীদহ এলাকার নীল কুমার দাসের ছেলে দীপক দাসের সঙ্গে সুলোতার বিয়ে হয়। বিয়ের সময় কনেপক্ষের পক্ষ থেকে নগদ তিন লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার এবং জামাইকে স্বর্ণের আংটি ও ঘড়িসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই আরও যৌতুকের দাবিতে সুলোতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

নিহতের পরিবারের অভিযোগ, গতকাল দুপুরে যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে সুলোতাকে অমানুষিকভাবে মারধর করেন তাঁর স্বামী দীপক দাস, শ্বশুর নীল কুমার দাস ও শাশুড়ি অনিতা রানী। একপর্যায়ে সুলোতা অচেতন হয়ে পড়লে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ হাসপাতালে ফেলে রেখেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

এ বিষয়ে নিহতের স্বজনরা জানান, যৌতুকের লোভেই তাদের মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পরিবারটির পক্ষ থেকে মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মিরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুরবাড়ির লোক পলাতক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ