ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, পাঠদান বর্জন শিক্ষক-শিক্ষার্থীদে

সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন ওসি আজিজুল ইসলাম

কচুয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন ওসি আজিজুল ইসলাম"

টেকনাফে কৃত্রিম সার সংকটের জন্য উপজেলা কৃষি প্রশাসনকে দায়ী করছেন ভুক্তভোগীরা

ফরিদপুরে পৌরসভার জমি উদ্ধার, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

নবীনগরের আহমেদ পুরে বাড়ির ময়লা পানি নেমে  জলাবদ্ধতা, ফসল ফলাতে পারছেন না প্রবাস ফেরত যুবক।

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী বুলবুলি খাতুন: পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে হরিরামপুরে যুবদলের মিছিল ও সমাবেশ।

সেপ্টেম্বরে টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সদস্যদের কল্যাণ, সমস্যা সমাধান ও ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কার

মমিনুর ইসলাম মিলন টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টাঙ্গাইল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। জেলা পুলিশের সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সভায় বিগত মাসে প্রাপ্ত বিভিন্ন আবেদন ও সমস্যার পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি, মনোবল চাঙ্গা করা এবং দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

এছাড়া পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের বিদায় উপলক্ষে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

সভায় মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইলসহ জেলার সকল সার্কেল কর্মকর্তা, টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ