সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আরামনগর বাজারের ছাগলহাটি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ করা হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি । এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অব.) আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন