ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের নির্দেশে মহাখালীতে যানজটের বিরুদ্ধে যুদ্ধ, মাঠে হুমায়ুন কবির খান

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মহাখালী বাস টার্মিনালের সামনে মহাসড়ক যানজট মুক্ত রাখার কার্যক্রম পরিচালনা করছেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা মোঃ হুমায়ুন কবির খান।

আজ ২১ সেপ্টেম্বর, সোমবার সকাল থেকে মহাখালী বাস টার্মিনালের সামনে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, তীব্র রোদের মধ্যেও হলুদ ও কমলা রঙের রিফ্লেক্টিভ জ্যাকেট পরে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন। কারো মাথায় ছাতা, কারো হাতে লাঠি।

বাসগুলোকে এলোমেলোভাবে দাঁড়াতে না দিয়ে লাইন মেনে টার্মিনালে প্রবেশ করানো হচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখা এবং যাত্রীদের ফুটপাত ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। অবৈধ পার্কিং ও রাস্তার উপর চাঁদাবাজি বন্ধে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।

দেখা যায়, শ্রমিক নেতা হুমায়ুন কবির খান নিজে রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলছেন এবং শ্রমিকদের দিকনির্দেশনা দিচ্ছেন। পুলিশের ছাতার নিচে দাঁড়িয়ে তিনি সমন্বয় করছেন।

এ সময় হুমায়ুন কবির খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জনগণের ভোগান্তি কমাতে হবে। মহাখালী ঢাকার প্রবেশদ্বার। এখানে যানজট হলে পুরো ঢাকা অচল হয়ে যায়। তাই আমরা বিএনপি এবং শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছি। কোনো চাঁদাবাজি, লাইন ভাঙা, অবৈধ দখল চলবে না। শৃঙ্খলা ফেরাতেই আমাদের এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রাস্তায় আছি, থাকবো।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। এক ট্রাফিক কর্মকর্তা বলেন, শ্রমিক নেতাদের সহযোগিতায় মহাখালীতে আজ যানজট অনেক কম।

উল্লেখ্য, প্রখ্যাত শ্রমিক নেতা হুমায়ুন কবির খানের এই উদ্যোগে ইতিমধ্যেই মহাখালী এলাকায় যান চলাচলে গতি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। তারা বলেন, আগে টার্মিনালের সামনে ঘণ্টার পর ঘণ্টা জ্যাম লেগে থাকতো, আজ অনেকটাই ফাঁকা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের নির্দেশে মহাখালীতে যানজটের বিরুদ্ধে যুদ্ধ, মাঠে হুমায়ুন কবির খান

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ