ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার

ওমর ফারুক আহম্মদ  (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণা  বারহাট্টা উপজেলায় চুরি হওয়া একটি গর্ভবতী গাভী উদ্ধার করেছে পুলিশ। ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চিরুনি অভিযান পরিচালনা করে গাভীটি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা মোছাঃ হাফছা আক্তার (৩৫) ও তাঁর স্বামী অসুস্থ রোগী নিয়ে ময়মনসিংহ হাসপাতালে যান। এ সময় তাঁদের বসতবাড়ির পেছনে বাঁধা থাকা লাল রঙের একটি গর্ভবতী গাভী চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গাভীটির পেটে আনুমানিক পাঁচ মাসের বাচ্চা ছিল এবং এর মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তীতে তিনি ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান। ফাঁড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে গাভীটি শনাক্ত করতে সক্ষম হন বলে দাবি করেন অভিযোগকারী। পরে খোঁজখবর নিয়ে গাভীটি কলমাকান্দায় উপজেলার পোগলা ইউনিয়নের সারার কোনা এলাকায় রয়েছে বলে তথ্য পাওয়া যায়।

এরপর ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শাহজাহান খানের নেতৃত্বে পুলিশের চৌকস দল চিরুনি অভিযান পরিচালনা করে গাভীটি উদ্ধার করে।

পুলিশের এই অভিযানে চুরি যাওয়া গাভীটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারের মধ্যে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় চুরি হওয়া গর্ভবতী গাভী গরু পুলিশের সহায়তা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ