বাবরের অর্থায়নে ওমরাহ যাচ্ছেন ৪৭ নেতাকর্মী
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বিএনপির নেতা ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত অর্থায়নে তাদের ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে তাদের যাত্রা করার কথা রয়েছে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ওমরাহ কাফেলা গঠন করা হয়েছে। লুৎফুজ্জামান বাবর নিজে এ সফরে অংশ নিচ্ছেন না।
তিনি আরও জানান, নির্বাচনী এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনের প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই লুৎফুজ্জামান বাবর নিজস্ব অর্থায়নে তাদের পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন।
মদন উপজেলা থেকে কাফেলায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, বিএনপির উপদেষ্টা রমজান মাস্টার, সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আল আমিন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান এবং সাবেক ওলামা দলের সভাপতি মুফতি আবদুর রব।
এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এ কাফেলায় রয়েছেন বলে জানা গেছে।
মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়া তার জন্য আনন্দ ও সৌভাগ্যের বিষয়। এ উদ্যোগের জন্য তিনি লুৎফুজ্জামান বাবরের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন, পবিত্র ওমরাহ পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এ সুযোগ করে দেওয়ার জন্য লুৎফুজ্জামান বাবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ওমরাহ পালন শেষে দেশ, জাতি, নেতাকর্মী ও এলাকার মানুষের কল্যাণে দোয়া করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন