মানিকগঞ্জে বাঁশের বেড়া দিয়ে পুরোনো চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার।
মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ নদীর উত্তরপাড় এলাকায় জনসাধারণের চলাচলের বহু পুরোনো রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২টি পরিবার গত পাঁচ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চলাচলের পথ বন্ধ থাকায় ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তাদের।
চলাচলের পথটি দ্রুত উন্মুক্ত করার দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত পথটি উন্মুক্ত করার দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ এই পথ দিয়ে চলাচল করে আসছেন। হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেওয়ায় ১২টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করতে সাটুরিয়া উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম মুঠোফোনে বলেন, আমরা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন