ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় পেটে ছুরি চালিয়ে বাবাকে হত্যা: অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন

এম এ হোসেন পাটোয়ারী ​পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় পিতা মাহাবুর রহমান ওরফে মহুবারকে (৫৫) নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে হাসানুর রহমানের (২২) দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার তাম্বুলপুর বাজারে 'আইন ও অধিকার ফাউন্ডেশন'-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, পিতা-মাতার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে সম্পদলোভী ও নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পৈশাচিক এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘাতক ছেলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

​অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু ও রুবেল মিয়া, স্থানীয় বাসিন্দা শাহ আলম এবং আইন ও অধিকার ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি অবসরপ্রাপ্ত সৈনিক সবুজ মিয়া। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​উল্লেখ্য, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামে জমি ও পারিবারিক বিরোধের জের ধরে ছেলে হাসানুর রহমানের ছুরিকাঘাতে পিতা মাহাবুর রহমান নিহত হন।

​এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযুক্ত হাসানুর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় পেটে ছুরি চালিয়ে বাবাকে হত্যা: অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ