ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ২৭/০৯/২০২৬ রবিবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকানোর প্রতিবাদে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকরা।

রবিবার (২৭শে  সেপ্টেম্বর) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ কর্মসূচি চলছিল। ফকিরপাড়া এলাকায় ইজিবাইক চলাচলে দেওয়া ব্যারিকেড তুলে নিয়ে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। 

ইজিবাইক চালকদের অভিযোগ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে পুলিশি সহায়তায় দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় চুয়াডাঙ্গাগামী ইজিবাইক আটকে দেওয়া হচ্ছে। অনেক সময় আটক করা ইজিবাইক থানায় নিয়ে রাখা হয় এবং পরে ২ হাজার ৬৫০ থেকে ২ হাজার ৮০০ টাকা দিয়ে ছাড়িয়ে নিতে হয়। এছাড়া ইজিবাইক চালকদের মারধরের অভিযোগও করেন আন্দোলনকারীরা।

রবিবার সকালে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে শতাধিক ইজিবাইক রেখে চালকরা একত্রিত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকানোর জন্য দেওয়া ব্যারিকেড তুলে নিতে হবে এবং তাদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইক পৌর এলাকার বাইরে চলাচল বন্ধ এবং মহাসড়কে চলাচলকারী লেগুনা বন্ধের দাবিও জানান তারা।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার প্রভাস কুমার বসু, এসআই উত্তম ও এসআই প্রদীপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

ইজিবাইক চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফকিরপাড়া এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ