ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব  ইয়াকুব আলীর মন্ডলের মোটরসাইকেল শোডাউন

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম  ধ্বংস

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল

ওসমানীনগরে যুবদলের আনন্দ মিছিল

ওসমানীনগরে যুবদলের আনন্দ মিছিল

ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ী গ্রামে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া ওই অভিযোগে একই গ্রামের মতিয়ার রহমান (৬৮), তার ছেলে সাইফুল ইসলাম (৪৬) ও শাহাদৎ ইসলাম (৩৫)-এর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে জাহিদুল ইসলামের সঙ্গে মতিয়ার রহমান ও তার পরিবারের বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ২০২৩ সালে জাহিদুল ইসলাম বগুড়ার ধুনট সহকারী জজ আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৩৪/২০২৩। অভিযোগে বলা হয়েছে, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

জাহিদুল ইসলামের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মতিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শাহাদৎ ইসলাম পূর্বপরিকল্পিতভাবে তার দখলে থাকা জমিতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা মারমুখী আচরণ করে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় শুকুর আলী, আশাদুল ইসলাম ও আবু কালামসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা তফসিল অনুযায়ী, ধুনট উপজেলার সাহাজীপুর মৌজার জেএল নং-৮৪-এর বিভিন্ন খতিয়ানের অন্তর্ভুক্ত ১০৭০/১৬০৮ ও ১২০৪/১৪২৫ দাগে মোট ৭ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ