ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ছয়ঘরিয়া আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মোহাম্মদ মনির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব  ইয়াকুব আলীর মন্ডলের মোটরসাইকেল শোডাউন

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম  ধ্বংস

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

ধুনটে মারকাযুল ঈমান বালিকা মাদরাসার ছাত্রীর হেফজ সম্পন্ন উপলক্ষে দোয়া মাহফিল

ওসমানীনগরে যুবদলের আনন্দ মিছিল

ওসমানীনগরে যুবদলের আনন্দ মিছিল

ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ

ধুনটে আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম ধ্বংস

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম  ধ্বংস

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম  ধ্বংস 

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি শ্যালো মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে প্রশাসনের অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পলাশের পয়েন্ট এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এলাকার রুস্তমের পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে করতোয়া-বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি শ্যালো মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ড্রেজার মেশিন নদীতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, "অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন অভিযানে ৩টি শ্যালো মেশিন-পাইপ ও সরঞ্জাম ধ্বংস

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ