ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ  তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

হরিরামপুরে দূর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত।

জীবননগরে ৭৫ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক এক জন

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কুলিক নদীর তীরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় একটি কুকুর নবজাতকের মরদেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল।

স্থানীয় বাসিন্দা হালিমা বেগম নদীতে ছিপ ফেলে মাছ ধরতে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। পরে ছিপের লাঠি দিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেন তিনি। এরপর বিষয়টি তাঁর ছেলে রবিউল ইসলামকে জানান।খবর পেয়ে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

 পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, “আমার মা সময়মতো বিষয়টি দেখতে না পেলে কুকুরটি নবজাতকের মরদেহ ছিঁড়ে খেয়ে ফেলত। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা নবজাতককে এভাবে ফেলে গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

”রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে, এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পাশের একটি গলির ময়লার ড্রেন থেকে আরেক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

 কয়েক দিনের ব্যবধানে জেলায় পরপর নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঐ এলাকার বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ