ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইসলামপুরে পার্থর্শী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি নেতা শফিউল্লাহ বুলবুলকে চায় সাধারণ মানুষ

​শরীফ মিয়া স্টাফ রিপোর্টার:- আসন্ন পার্থর্শী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে জামালপুরের ইসলামপুরের রাজনীতি। ইউনিয়নের গ্রাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে মেম্বার, সাধারণ জনগণ ও তরুণ সমাজের আড্ডায় এখন একটাই আলোচনা চেয়ারম্যান পদে পার্থর্শী ইউনিয়নের সন্তান, সাবেক তুখোড় ছাত্রনেতা শফিউল্লাহ বুলবুল। সততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার স্বভাবের কারণে ইউনিয়নের সব স্তরের মানুষের মুখে মুখে এখন তাঁরই নাম।

​ইসলামপুর কলেজের সাবেক নির্বাচিত জি এস (সাধারণ সম্পাদক) শফিউল্লাহ বুলবুল ছাত্রজীবন থেকেই রাজপথের রাজনীতিতে এক সুপরিচিত মুখ। বর্তমানে তিনি ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার আলো ছড়াতে তাঁর অবদান সর্বজনবিদিত; ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সহযোগিতায় মলমগঞ্জ কলেজ প্রতিষ্ঠায় অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। পারিবারিক জীবনে ৩ ভাই ও ৬ বোনের মাঝে বেড়ে ওঠা শফিউল্লাহ বুলবুল সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোকে নিজের জীবনের মূল ব্রত মনে করেন।

​ইউনিয়নজুড়ে সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে শফিউল্লাহ বুলবুলের ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। মুখশিমলা গ্রামের তৃণমূল বিএনপি নেতাদের মতে, চেয়ারম্যান পদে যোগ্য ও সৎ লোক না আসলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়; সে দিক থেকে পার্থর্শী ইউনিয়নে শফিউল্লাহ বুলবুলই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

​রৌহারকান্দা গ্রামের খলিফা দেলোয়ার তাঁর ব্যাপারে বলেন, "শফিউল্লাহ বুলবুল একজন পরীক্ষিত নেতা। বিগত সরকারের আমলে চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও তৎকালীন সরকার চক্রান্ত ও ষড়যন্ত্রমূলকভাবে তাকে বিজয়ী হতে দেয়নি।"

​একই সুর ফুটে উঠেছে সুশীল সমাজের কণ্ঠেও। হারিয়াবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াহেদ স্যার জানান, শফিউল্লাহ বুলবুল সৎ, নিষ্ঠাবান এবং জনবান্ধব নেতা। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পার্থর্শী ইউনিয়নের আপামর জনগণের মনের আকুতি ও এলাকার সার্বিক চাহিদা পূরণ করতে পারবেন।

​নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানাতে গিয়ে শফিউল্লাহ বুলবুল বলেন, "পার্থর্শী ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে অত্র এলাকার শিক্ষার হার বৃদ্ধি, জরাজীর্ণ রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব। পাশাপাশি পার্থর্শী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান অঙ্গীকার।"

​ইউনিয়নবাসীর প্রত্যাশা, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে শফিউল্লাহ বুলবুল যোগ্য প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে পার্থর্শী ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইসলামপুরে পার্থর্শী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপি নেতা শফিউল্লাহ বুলবুলকে চায় সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ