ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

মো: শাহজালাল সুমন; উত্তরা ঢাকা:- ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পহেলা অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। 

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “তোমরা সবাই এখানে পড়াশোনা করার জন্য এসেছ, রাজনীতি করার জন্য নয়। তোমাদের এসএসসি ও এইচএসসির ফলাফল ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 এখান থেকে পড়াশোনা শেষ করে তোমাদের কেউ ব্যারিস্টার, কেউ চিকিৎসক, প্রকৌশলী, সচিব কিংবা দেশ পরিচালনার নেতৃত্বে আসতে পারে।” তিনি আরও বলেন, “প্রায় ৪০ বছর আগে আমিও তোমাদের মতো এই প্রতিষ্ঠানে বসে পড়াশোনা করেছি। আজ আমি এই এলাকার সংসদ সদস্য। তোমরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। 

শিক্ষার পাশাপাশি প্রত্যেকের রাজনৈতিক ও নাগরিক অধিকার থাকবে, তবে শিক্ষাজীবনে পড়াশোনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে নিজেদের রক্ষা করতে হবে। একই সঙ্গে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির, এডহক কমিটির সভাপতি মো. আবদুর রউফ, উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, অভিভাবক সদস্য আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী ফরহাদ। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবোধের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ সময়। 

এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব মো. ফরিদুর রহমান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ