ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী ফেসবুক পোস্টের দুই ঘণ্টা পর প্রবাসী সায়েম হাসানের বাড়িতে আগুন!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মোহাম্মদ আনোয়ার হোসেন (রাজ) ০৩,  অক্টোবর ২০২৬ সনিবার চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের মনগাজী বাড়িতে আমেরিকা প্রবাসী সায়েম হাসানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

পরিবারের দাবি, অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা আগে সায়েম হাসান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মাদকবিরোধী একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান এবং মাদক নির্মূলের আহ্বান জানান। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই পোস্টের প্রায় দুই ঘণ্টা পরই তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

এই সময়ের ব্যবধানকে কেন্দ্র করে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে মাদকবিরোধী অবস্থান ও সামাজিক কর্মকাণ্ডের কারণে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না। তবে ফেসবুক পোস্ট এবং অগ্নিকাণ্ডের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সায়েম হাসানের বাবা মো. মনির হোসেন হঠাৎ আগুনের শব্দ শুনতে পান। বাইরে এসে তিনি আগুন দেখতে পান এবং চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, আগুন নেভানোর পর ঘটনাস্থলে একটি লাইটার পাওয়া যায়। এ কারণে ঘটনাটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

সায়েম হাসান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতা, সমাজসেবা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করার বিভিন্ন উদ্যোগে যুক্ত রয়েছেন বলে পরিবার ও স্থানীয়রা জানান। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠনের উদ্যোগেও তিনি কাজ করে আসছেন।

পরিবারের অভিযোগ, এসব সামাজিক ও মাদকবিরোধী কর্মকাণ্ডের কারণে কারও সঙ্গে বিরোধ তৈরি হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের পেছনে এমন কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তারা।

পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী ফেসবুক পোস্টের দুই ঘণ্টা পর প্রবাসী সায়েম হাসানের বাড়িতে আগুন!

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ