আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ
পঞ্চগড় ৩ অক্টোবর ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলীর জানাজায় অংশ নিয়ে আবেগঘন পরিবেশে তাকে শেষ বিদায় জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। প্রিয় রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে জানাজাস্থলে তাকে গভীরভাবে শোকাহত দেখা যায়।
শনিবার (৩ অক্টোবর) আইয়ুব আলীর জানাজায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জানাজা শেষে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মো. আইয়ুব আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুতে দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
দলীয় সূত্রে জানা গেছে, মো. আইয়ুব আলী দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলকে সংগঠিত ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন।
জানাজায় অংশ নেওয়ার সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।
আইয়ুব আলীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি আইয়ুব আলীকে দেবীগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখা একজন নিবেদিত নেতা হিসেবে উল্লেখ করেন।
এদিকে পৃথক শোকবার্তায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আইয়ুব আলীর মৃত্যুতে তার পরিবার ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোক বিরাজ করছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন