গ্যাসের দাবিতে উত্তাল কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ আজ সকাল গ্যাস দে, নইলে সড়ক বন্ধ এমন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। গ্যাসের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড এলাকা অবরোধ করেছেন শত শত সিএনজি-অটোরিকশা চালক।
আজ রবিবার সকালে লিংক রোডস্থ ফয়েজ পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সিএনজি গ্যাস পাচ্ছেন না তারা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। এতে তাদের দৈনিক আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম।
এক বিক্ষোভকারী চালকের ভাষ্য: আমরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সিএনজি গ্যাস পাচ্ছি না। গাড়ি চালাতে না পারলে আমরা পরিবার নিয়ে খাব কী? বারবার বলার পরও পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নেমেছি।
যানজটে চরম ভোগান্তি: সড়ক অবরোধের কারণে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক, জরুরি কাজে নিয়োজিত যাত্রী ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত চালকদের সাথে আলোচনা শুরু করেছেন। তবে চালকদের সাফ কথা গ্যাসের নিয়মিত ও পর্যাপ্ত সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন