ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

খানসামায় নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু

মোহাম্মদ মাসুদ রানা , স্টাফ রিপোর্টার:-  দিনাজপুরের খানসামা উপজেলায় নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন সহকারী শিক্ষকের ৫ দিনব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (০৪ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ূন কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫নং ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসেনে মোবারকের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর আবু সায়েম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুরুল হক মিয়া ও নিত্যানন্দ দাস।

এছাড়া প্রাথমিক শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, রায় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী স্বাধীন, উত্তম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি রায় এবং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নব যোগদানকৃত শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং মানসম্মত ও সুশিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানান। আয়োজকরা জানান, এই ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আগামী ০৮ অক্টোবর পর্যন্ত চলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

খানসামায় নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ