দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মোঃ আব্দুল আজিজ (পিতা- মোঃ আব্দুল গণি, মাতা- মোছাঃ তাজিরুন নেছা) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আজিজ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন স্থানে কাজ করে থাকেন। ১০ দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান তিনি।
তার স্ত্রী জানান, ১০ দিন আগে আমাকে কল করে বলেছিলেন তিনি বাড়িতে আসছেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর পাচ্ছি না। তিন সন্তান নিয়ে আমি বড় অসহায় অবস্থায় আছি।
নিখোঁজের ঘটনায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ:- +8801742249326 -/- +880 1742-981566

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন