ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

যে কোনো মূল্যে দোহার-নবাবগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা মাদকমুক্ত তারুণ্যের বাংলাদেশ।”

ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ৪ অক্টোবর, রবিবার, সকালে, প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। তিনি যুবসমাজকে দেশের আসল শক্তি হিসেবে উল্লেখ করেন। তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষা না করলে সুন্দর সমাজ গঠন সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন। তাই দোহার-নবাবগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন তিনি। শুরুতেই প্রধান অতিথি স্টেজ ছেড়ে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

এমপি খন্দকার আবু আশফাক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কাজে যুক্ত থাকার আহ্বান জানান। যুবসমাজ যেন মাদক বা অনৈতিক কাজে আসক্ত না হয়। সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে বলেন তিনি।

পদ্মা সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে এ অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহারের সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষাংশে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

যে কোনো মূল্যে দোহার-নবাবগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা মাদকমুক্ত তারুণ্যের বাংলাদেশ।”

ঢাকার দোহারে পদ্মা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ৪ অক্টোবর, রবিবার, সকালে, প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। তিনি যুবসমাজকে দেশের আসল শক্তি হিসেবে উল্লেখ করেন। তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষা না করলে সুন্দর সমাজ গঠন সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন। তাই দোহার-নবাবগঞ্জকে মাদকমুক্ত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন তিনি। শুরুতেই প্রধান অতিথি স্টেজ ছেড়ে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

এমপি খন্দকার আবু আশফাক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কাজে যুক্ত থাকার আহ্বান জানান। যুবসমাজ যেন মাদক বা অনৈতিক কাজে আসক্ত না হয়। সেদিকে শিক্ষক ও অভিভাবকদের নজর রাখতে বলেন তিনি।

পদ্মা সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে এ অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহারের সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষাংশে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ