ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

​এআই ভিডিও পাঠিয়ে মুক্তিপণ আদায়: ডিমলা থেকে যুবকের মরদেহ উদ্ধার

উখিয়ায় বনবিভাগের আয়োজনে অংশীদারদের জন্য সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

বারহাট্টায়  সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে  মোস্তাফিজুর রহমান মাজু

ঝিনাইগাতীতে ছেলেকে চুরির অপবাদ দিয়ে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন

বারহাট্টায়  ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে  চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আল আমিন তালুকদার

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি (রাজস) এলাকার হাবিবুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম (৩৭) এবং সাপমারা ইউনিয়নের তরফকামাল এলাকার আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় শাখাহার এলাকা থেকে ২ পিস ইয়াবাসহ ঝর্ণা বেগমকে এবং সাপমারা এলাকা থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবুল কালাম আজাদকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

সেখানে তারা অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ঝর্ণা বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আবুল কালাম আজাদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ