ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হত দরিদ্র অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন কম্বোডিয়াতে প্রবাসীএরশাদ মিয়া।

কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে

গ্রাম্য শালিশে ন্যায় বিচার করার সৎ সাহসিকতা না

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

পীরগঞ্জে দশটি  ইউনিয়নের গ্রাম পুলিশ পেল নোতুন পোষাক ও সরঞ্জাম উপহার সামগ্রী বিতরণ।

ষাঁড়  চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি  সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ঝিনাইগাতীতে পৈতৃক ও ক্রয়কৃত জমি অবৈধভাবে দখল ও আত্মসাত চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চল চিলমারী ইউনিয়নে এক সহকারী শিক্ষিকার বদলি বাতিলের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ১১৮ নম্বর পূর্ব খাজিরাথাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​স্থানীয় সূত্র ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়, চিলমারী ইউনিয়নটি নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল হওয়ায় বাইরের এলাকা থেকে আসা অধিকাংশ শিক্ষকই এখানে নিয়মিত অবস্থান বা দায়িত্ব পালন করতে চান না। তবে শিক্ষক মোছা. পারভীন আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ জারি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও এলাকাবাসী।

​এরই ধারাবাহিকতায় রোববার ১১ টা ৩০ মিনিটের দিকে শিক্ষিকা পারভীন আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, মানববন্ধন চলাকালে হঠাৎই বাবু ঢালী, আবু সুফিয়ান ও সবুজ ঢালীসহ একদল ব্যক্তি এসে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মানববন্ধনের পরিবেশ রণক্ষেত্রে পরিণত হয়।

​হামলায় দিলু ব্যাপারীর ছেলে শাহ আলী গুরুতর আহত হন। তিনি বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সংঘাতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

​তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষের আনোয়ার ঢালী। তিনিও সংঘর্ষের ঘটনায় আহত হয়ে বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

​এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি তদারকি করা হচ্ছে এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক।

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ